Tuesday, June 23, 2026

চিনের হুঁশিয়ারি, কোয়াডে যোগ দিলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হবে

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: বাংলাদেশকে সরাসরি হুমকি দিল চিন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগে (কোয়াড)’ বাংলাদেশ যোগ দিলে চিনের সঙ্গে এ দেশের সম্পর্ক ‘যথেষ্ট খারাপ’ হবে বলে সতর্ক করেছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত—এই চার দেশ কৌশলগত জোট বা কোয়াড গঠন করেছে। সেই দলে বাংলাদেশকে টানার চেষ্টা চলছে বলে মনে করছে চিন। এমনিতেই এই জোটকে তাদের বিরোধী বলে মনে করে বেজিং। সেক্ষেত্রে তারা চায় না বাংলাদেশ এই জোটে যোগ দিক।

চিনের রাষ্ট্রদূত বলেন, ‘‘চীন ‘কোয়াড’কে তার দেশের বিরোধী জোট হিসেবে দেখে। এটি চার দেশের একটি জোট। এটি চিনের জন্য কী তা আমরা সবাই জানি। এ কারণেই জাপান হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে।” চিনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহে সাম্প্রতিক বাংলাদেশ সফরে গিয়ে এই বার্তা দিয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের সদস্যদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় চিনের রাষ্ট্রদূতও ওই একই কথা জানান।

এই জোটকে অনেকেই ‘এশিয়ান ন্যাটো’ বলে অভিহিত করে থাকেন। বাংলাদেশ ও চিন তাদের সম্পর্ককে ‘স্ট্র্যাটেজিক’ বলে উল্লেখ করে থাকে। চিন বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার। চিনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ (এক বলয়, এক পথ) পরিকল্পনাতেও বাংলাদেশ যুক্ত হয়েছে। এদিন তিনি সরাসরি বলেন, ‘আমরা চাই না, বাংলাদেশ কোনোভাবেই এই কোয়াডে অংশ নিক।’

রাষ্ট্রদূত এদিন আরও জানান, ‘ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে যে এ ধরনের অংশীদারি আমাদের প্রতিবেশীদের নিজেদের সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের মঙ্গলকে নিশ্চিতভাবে ব্যাহত করবে।’

কোনও সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের দায়িত্বে থাকা মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  বলেছেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’—এই নীতির আলোকে বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে। কোয়াড প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কোনো সামরিক জোটে যোগ দেয়নি এবং যোগ দেওয়ার পরিকল্পনাও নেই।

Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...