Saturday, April 4, 2026

শিলাবৃষ্টিতে কোটি কোটি টাকার ফসল নষ্ট মালদহে, মাথায় হাত চাষিদের

Date:

Share post:

একদিকে করোনার থাবা অন্যদিকে মাত্র আধঘন্টার শিলাবৃষ্টিতে কোটিকোটি টাকার ফসল নষ্ট। মাথায় হাত চাষিদের। সব থেকে বেশি নষ্ট হয়েছে পাকা ধান ও পাট। জানা গিয়েছে, সোমবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া সহ বিভিন্ন এলাকায় শুরু হয় কালবৈশাখী ঝড়। মঙ্গলবার ভোরে আধঘন্টার শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় পাট ও ধান। পাকা ধান মাঠে ঝরে যায় ও পাট গাছের ডোগা ভেঙে পুরোপুরি নষ্ট হয়ে যায়। সাতসকালে মাঠে ক্ষতির পরিমাণ দেখে কেঁদে ফেলেন চাষিরা। এই করোনা অতিমারিতে কী খেয়ে বেঁচে থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা।

আরও পড়ুন-প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা মহম্মদ সামিম জানান, এবছর ধার দেনা করে ও সুদে ঋণ নিয়ে তিনবিঘা পাট চাষ করেছিলেন। ইতিমধ্যে সার ও নিড়ানীতে যথেষ্ট টাকা খরচ হয়ে গেছে। পাট বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা। কিন্তু পাট তোলার আগেই সব শেষ। কীভাবে পরিশোধ করবে ঋণ তা চিন্তায় উড়েছে ঘুম।

অপরদিকে ওই গ্রামের এক মহিলা ভাগচাষি সাইনাস বিবি জানান, ঋণ করে একবিঘা ধান ও একবিঘা পাট চাষ করেছিলেন। পাট বিক্রি করে পরিশোধ করার কথা। এখন কীভাবে পরিশোধ করবে ও সারাবছর কিভাবে পরিবার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। যদি সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শস্য বিমা দিয়ে সাহায্য করে তবে তাঁরা ঋণ থেকে মুক্তি পাবেন।

Advt

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...