Sunday, June 14, 2026

গোলপার্কের ফ্ল্যাট ছাড়ার জন্য আইনি নোটিশ শোভনকে

Date:

Share post:

বেহালার বাড়ি ছেড়ে আসার পর থেকেই কলকাতার প্রাক্তন মেয়র
শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) বাস করেন গোলপার্কের একটি ফ্ল্যাটে৷
সেই ফ্ল্যাট খালি করার জন্য এবার শোভনকে আইনি নোটিস (Legal Notice) পাঠালো শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের ভাই শুভাশিস দাসের (Suvasish Das) সংস্থা৷ নোটিসে বলা হয়েছে, ওই ফ্ল্যাটের মালিকানা শুভাশিস দাসের নামে৷ শোভনবাবু তা দখল করে রেখেছেন৷ এই কারন দেখিয়েই গোলপার্কের ফ্ল্যাট খালি করার জন্য শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিস দিয়েছে তাঁর শ্যালক শুভাশিস দাসের সংস্থা। ওদিকে, আইনি পথে এই নোটিসের জবাব দেবেন বলে জানিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র। এই আইনি নোটিশের প্রতিক্রিয়ায় শোভন বলেছেন, “প্রতিহিংসা চরিতার্থ করতেই ফ্ল্যাট খালি করার নোটিস পাঠানো হয়েছে”৷ একইসঙ্গে পাল্টা প্রশ্ন তুলে শোভন বলেছেন,  ” রত্না চট্টোপাধ্যায় কোন অধিকারে বেহালার বাড়িতে আছেন?”  শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। প্রসঙ্গত, ২০১৭-র জুলাই থেকে গোলপার্কের ওই ফ্ল্যাটে আছেন কলকাতার প্রাক্তন মেয়র।
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...