Tuesday, April 7, 2026

১৮ উর্ধ্বদের প্রথম ডোজ কবে? কী জানালেন মুখ্যসচিব

Date:

Share post:

অমিল ভ্যাকসিন। রাজ্যে বন্ধ বহু টিকাকরণ কেন্দ্র। যেসব জায়গায় ভ্যাকসিন (Vaccine) দেওয়া হচ্ছে, সেখানেও অনেকে ফিরে যেতে হচ্ছে। এই পরিস্থিতিতে সব থেকে উদ্বিগ্ন যাঁদের দ্বিতীয় ডোজ বকেয়া রয়েছে। তবে, রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। তিনি বলেন, উদ্বেগের কারণ নেই। প্রত্যেকে টিকা পাবেন। তবে, আঠেরোর বেশি বয়সীরা কবে টিকা পাবেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি মুখ্যসচিব।

সোমবার নবান্নে মুখ্যসচিব জানান, করোনা (Carona) ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া সরকারের কর্তব্য। যাঁরা বেসরকারি হাসপাতাল থেকে প্রথম ডোজ নিয়েছিলেন তাঁরাও দ্বিতীয় ডোজ পাবেন। সেজন্য দিনক্ষণ প্রকাশ করা হবে। সরকারি পরিকাঠামোতেই তাঁরা টিকা পাবেন। অযথা উদ্বিগ্ন হয়ে হাসপাতালে ভিড় না করার পরামর্শ দেন মুখ্যসচিব।

রাজ্য সরকার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজকে অগ্রাধিকার দিচ্ছে। সেজন্য একটি তালিকা তৈরি করে বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বেসরকারি হাসপাতালে যাদের দ্বিতীয় ডোজ বাকি রয়েছে তাঁদের নামও তালিকাভুক্ত করবে সরকার। নির্দিষ্ট সময় টিকাকরণ কেন্দ্রে পৌঁছলেই মিলবে ভ্যাকসিন। তবে ১৮ উর্ধ্বদের প্রথম ডোজ কবে দেওয়া হবে তা জানাতে পারেননি আলাপন।

 

Related articles

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...