Tuesday, March 31, 2026

আতঙ্কে পালালো করোনায় মৃতের পরিবারের সদস্যরা, সৎকারের দায়িত্ব নিলেন তৃণমূল নেতা

Date:

Share post:

ফের অমানবিকতার নজির। করোনা (Corona) রোগীর মৃতদেহ (Dead Body) ফেলে পালালেন তাঁরই পরিবারের সদস্যরা। ঘটনা বজবজ (Budgebudge)এলাকার। করোনায় মৃত্যু হয়েছে জানতে পেরে দেহ না নিয়ে পালিয়েই গেল পরিবারের অন্য সদস্যরা। দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকায় সৎকারের (Funeral) ব্যবস্থা করলেন এলাকার তৃণমূল (TMC) নেতা।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার আমতলার একটি সেফ হোমে চিকিৎসাধীন থাকাকালীন গত সোমবার মৃত্যু হয় সঞ্জয় ভক্ত নামক এক ব্যক্তির। তিনি সাতগাছিয়া বিধানসভার বজবজ-২ ব্লকের চড়ারায়পুরের বাসিন্দা। নিয়ম মাফিক খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের।

আরও পড়ুন-যোগী রাজ্যের পর এবার বিজেপি শাসিত “ডাবল ইঞ্জিন” মধ্যপ্রদেশের নদীতেও ভাসছে মৃতদেহ

কিন্তু প্রিয়জনের মৃত্যুর খবরেও এগিয়ে আসেননি তাঁরা। সংক্রমণের আতঙ্কে মৃতদেহ না নিয়েই পালিয়ে যায় পরিবারের সদস্যরা। দীর্ঘ ৪৮ ঘণ্টা সেফ হোমেই পরে থাকল মৃতদেহ। তাঁদের দেখা মিলল না। তবে এবার এগিয়ে এল বজবজ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই গতকাল, মঙ্গলবার গভীর রাতে সৎকার করা হয় সঞ্জয়বাবুর। তবে ততক্ষণে তিনি পরিবারের সদস্যদের খোঁজ করে তাঁদেরও উপস্থিত করেছিলেন শেষকৃত্যে।

Advt

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...