Sunday, June 28, 2026

শিলিগুড়িতে বামফ্রন্টে ধস, প্রাক্তন ডেপুটি মেয়র-সহ একঝাঁক নেতার তৃণমূলে যোগদান

Date:

Share post:

ভোটে বামেদের ভরাডুবির দেড় সপ্তাহের মাথায় দল ছাড়লেন শিলিগুড়ির দুই বাম নেতা ও একাধিকবারের পুর কাউন্সিলর। দুজনেই যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সমতলের অফিসে প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব ও জেলা সভাপতি রঞ্জন সরকারের উপস্থিতিতে ওই দুজন যোগ দেন। তাঁরা হলেন, সিপিএমের ১০ নম্বর ওয়ার্ডের একাধিকবারের কাউন্সিলর কমল আগরওয়াল ও আরএসপি নেতা তথা শিলিগুড়ি পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো। তৃণমূলের তরফে দুজনকেই স্বাগত জানানো হয়।

সম্প্রতি গৌতমবাবু ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভায় পরাজিত হয়েছেন। তার পরে তাঁকে শিলিগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, গৌতমবাবুকে সামনে রেখে আগামী দিনে শিলিগুড়ি পুরসভা দখল করতে ছক কষেছে তৃণমূল। সেই প্রেক্ষাপটে বামেদের দুজন দীর্ঘদিনের কাউন্সিলরকে দলে টানাও রাজনৈতিক কৌশলেরই অঙ্গ। বিশেষত, ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর জ্যোৎস্না আগরওয়াল বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি অতীতে কমলবাবুর কাছেই হেরেছেন। সে দিক থেকে দেখলে কমলবাবু নবিজের ওয়ার্ডে তৃণমূলের টিকিটে দাঁড়ানো নিশ্চিত করে ফেলার চেষ্টা করলেন।

আরও পড়ুন-আতঙ্কে পালালো করোনায় মৃতের পরিবারের সদস্যরা, সৎকারের দায়িত্ব নিলেন তৃণমূল নেতা

রামভজনবাবু মহানন্দা লাগোয়া গুরুংবস্তি এলাকার বাসিন্দা। সেখানকার কাউন্সিলর ছিলেন। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগাযোগ রাখছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি। রামভজনবাবুও আগামী দিনে তৃণমূলের বোর্ড গঠন হলে ফের ডেপুটি মেয়র হওয়ার দিকে এক পা এগিয়ে থাকলেন বলেও তাঁর একান্ত ঘনিষ্ঠদের কয়েকজনের দাবি। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার জানান, বামপন্থী আদর্শে বিশ্বাসী কেউ ভোটে হারের পরে দাল ছাড়েন না। তবে যাঁরা ক্ষমতার লোভে দল করেন, রাজনীতিতে থাকতে চান তাঁরা দল বদলাবদলি করে থাকেন। জীবেশবাবু জানান, আগামী দিনে শিলিগুড়ির মানুষই শেষ কথা বলবেন।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...