Saturday, March 21, 2026

প্রথা ভাঙছেন, প্রোটোকল মানুন রাজ্যপাল: কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের রাজ্য-রাজপাল সংঘাত। রাজভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার পরেই সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) জানান, শীতলকুচিতে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। রাজ্যপালের এই জেলা সফর নিয়ে এবার কড়া চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে তিনি বলেন, রাজ্যপাল দীর্ঘদিনের প্রথা ভাঙছেন। ধনকড়কে নির্দিষ্ট প্রোটোকল মেনে চলার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী।

চিঠিতে রাজ্যের প্রোটোকল এবং রীতি সংক্রান্ত ম্যানুয়াল স্মরণ করিয়ে দেন মমতা। চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রথামাফিক সরকারের নির্দেশ পাওয়ার পর রাজ্যপালের জেলা সফরসূচি চূড়ান্ত করেন রাজ্যপালের সচিব। রাজ্যপালকে কোনও আবেদন জানানোর আগে রাজ্য সরকার, সংশ্লিষ্ট জেলার আধিকারিকের সঙ্গে আলোচনা করেন রাজ্যপালের (Governor) সচিব”। এ ক্ষেত্রে তা মানা হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

চিঠিতে মমতা লেখেন, “সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন যে আগামিকাল কোচবিহারে (Coochbehar) যাচ্ছেন ধনকড়”। এটা প্রোটোকল বিরুদ্ধ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “দুঃখজনকভাবে এই সফর দীর্ঘদিনের প্রথা লঙ্ঘন করছে বলে আমার মনে হয়েছে। এটা রাজ্য স্বরাষ্ট্র দফতরের ১৯৯০ সালের ‘ম্যানুয়্যাল অফ প্রোটোকল অ্যান্ড সেরিমনিয়্যালস’-এর পরিপন্থী।এই প্রোটোকল কয়েক দশক ধরে সুপ্রতিষ্ঠিত। তাই আমি আশা করছি যে নির্দিষ্ট প্রোটোকল মেনে চলবেন আপনি এবং বিভিন্ন জায়গায় সফরের হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন”।

এর আগেও রাজ্য সরকারকে বাদ দিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে রাজ্যপালের বৈঠক নিয়ে প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এবার শীতলকুচি সফর নিয়ে করা চিঠি পাঠালেন মমতা।

আরও পড়ুন- “ভ্যাকসিন উৎপাদন বাড়ান, বাংলায় জমি দিতে তৈরি আমরা”, মোদিকে চিঠি মমতার

Advt

 

Related articles

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...