Saturday, April 4, 2026

৭ বছর ধরে কর্মরত ইজরায়েলে, স্বামীর সঙ্গে ভিডিও কলে থাকাকালীন রকেট হানায় মৃত্যু কেরলের সৌম্যার

Date:

Share post:

মর্মান্তিক!

ইজরায়েলের গাজা থেকে ভিডিও কলে কেরলে স্বামীর সঙ্গে কথা বলছিলেন সৌম্যা। হঠাৎ কেটে যায় কল। আছড়ে পড়ে রকেট। প্যালেস্তানীয় রকেট হানায় প্রাণ হারালেন সৌম্যা। ইজরায়েলে দীর্ঘ সাত বছর ধরে কাজ করছিলেন তিনি৷

অ্য়াক্সেলন শহরে নার্স হিসেবে কর্মরত ছিলেন কেরলের ৩১ বছর বয়সী সৌম্যা সন্তোষ। দুর্ঘটনার সময় এক বৃদ্ধার দেখাশোনা করছিলেন তিনি। তার মাঝেই স্বামীর সঙ্গে কথা বলছিলেন সৌম্যা। তারপর কল কেটে গেলে তাঁর স্বামী বহুবার চেষ্টা করলেও সৌম্যার সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেননি। পরে গাজাতে বসবাসকারী আরও কয়েকজন পরিচিতদের ফোন করতেই তাঁর স্বামী রকেট হামলার কথা জানতে পারেন। এরপরই স্ত্রী সৌম্যার মৃত্যু সংবাদ জানতে পারেন তাঁর স্বামী। জানতে পারেন গাজায় প্যালেস্তানি জঙ্গি গোষ্ঠী রকেট হামলা চালিয়েছে। ঘটনার কথা প্রকাশ হতেই শোক প্রকাশ করেছেন কেরলের বিধায়ক মনি সি কাপ্পান। সোশ্য়াল মিডিয়ায় তিনি পোস্ট করে লিখেছেন, কেরলের কয়েক হাজার বাসিন্দা ইজরায়েলে কাজ করেন। বর্তমানে তাঁরা প্রত্য়েকে আতঙ্কের মধ্য়ে রয়েছে।

আরও পড়ুন-গঙ্গায় ভাসছে প্রায় ১০০ মৃতদেহ, বিহার-উত্তরপ্রদেশের ঘটনায় নড়েচড়ে বসল কেন্দ্র

ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে বোমাবর্ষণ অব্যাহত। প্যালেস্তাইনের গাজায় অবস্থিত জঙ্গিরা শয়ে শয়ে রকেট ছোড়ে ইজরায়েলে। পালটা দেয় ইজরায়েল। ইজরায়েলি বোমাবর্ষণে গাজায় মৃত্যু হয়েছে অন্তত ৩৫ জনের। প্যালেস্তাইনের এক আধিকারিক জানিয়েছেন এদের মধ্যে ১২টি শিশু রয়েছে, ২২০ জনের আহত কথাও বলেছেন তিনি। ইজরায়েলি সেনার দাবি, তাদের বোমাবর্ষণে ১৫ জঙ্গি খতম হয়েছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...