Saturday, April 4, 2026

‘বিদ্যুৎকে ভর্তুকিমুক্ত করব,’ নতুন দায়িত্ব নিয়েই লক্ষ্য অরূপের

Date:

Share post:

দায়িত্ব নিয়েই নিজের জন্য লক্ষ্য স্থির করে ফেললেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বিদ্যুৎ দফতরকে স্বাবলম্বী করার লক্ষ্য স্থির করলেন বিদ্যুৎমন্ত্রী। তাঁর কথায়,”এই দফতরকে ভর্তুকিমুক্ত করাই আমার লক্ষ্য।”

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় সরকারে বিদ্যুৎ দফতরের ভার দেওয়া হয়েছে টালিগঞ্জের বিধায়ককে। আগে এই দফতর ছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে। দায়িত্ব পাওয়ার পরই বিদ্যুৎমন্ত্রী হাজির হন নিজের দফতরে। সাংবাদিকদের প্রশ্নে বিদ্যুৎমন্ত্রী বলেন, ”আমার কাছে নতুন দফতর। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সবার সঙ্গে কথা বলছি। ৫-৭দিন সময় লাগবে জানতে। বকেয়া কাজ দ্রুত শেষ করতে হবে।”

নতুন দফতরের দায়িত্ব পাওয়ার পরেই নিজের লক্ষ্য স্থির করে নিয়েছেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। তাঁর বক্তব্য, ‘আমার টার্গেট নিজের পায়ে দাঁড়ানো। বিদ্যুৎ দফতরকে স্বাবলম্বী হতে হবে। উৎপাদন বাড়াতে হবে। যাতে রাজ্যকে ভর্তুকি দিতে না হয়। কলকাতা শহরের বিদ্যুৎ সিইএসসি দেখে। বাকি বিষয়টা নিয়ে আলোচনা করব।”

আরও পড়ুন-করোনা পরিস্থিতিতে পঞ্চায়েতগুলিকে গরিব মানুষদের কাজ দেওয়ার নির্দেশ সুব্রতর

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...