Wednesday, June 24, 2026

কোভিড পরিস্থিতিতেও ২দিনের রাজ্য সফরে কেন্দ্রের প্রতিনিধি দল

Date:

Share post:

রাজ্যে ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল। দু’দিনের রাজ্য সফরে এসেছে জাতীয় তফশিলি কমিশনের প্রতিনিধি দল। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতেই এসেছে জাতীয় তফশিলি কমিশনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় তফশিলি কমিশনের চেয়ারম্যান বিজয় সাম্পলা (Bijay Sampala), ভাইস চেয়ারম্যান অরুণ হালদার (Arun Halder)-সহ অন্যান্যরা। বৃহস্পতিবার, পূর্ব বর্ধমানে গিয়েছে দলটি। শুক্রবার, যাবে দক্ষিণ ২৪ পরগনায়।
করোনা (Corona) সংক্রান্ত বিধিনিষেধ ও প্রোটোকলের উল্লেখ করে রাজ্যের তরফ থেকে জাতীয় তফশিলি কমিশনকে সফর বাতিল করতে বলা হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের এই আপত্তি সত্ত্বেও সফরে এসেছে প্রতিনিধি দল।
জাতীয় তফশিলি কমিশনের অভিযোগ, গত ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পরে দলিতদের উপর আক্রমণের অভিযোগে চিঠি গিয়েছে তাদের কাছে। তবে, গত মঙ্গলবারই রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে, ৮ মে-র পর আর কোনও হিংসার ঘটনা ঘটেনি। এদিকে, হিংসা পরিস্থিতি দেখতে এদিন শীতলকুচি গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
ভোটের ফল প্রকাশের পর বিজেপিদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করে গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যেকে চিঠিও দেয়। রাজ্যে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। এবার করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্যে এসেছে জাতীয় তফশিলি কমিশন।
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...