Saturday, April 4, 2026

কোভ্যাক্সিনকে শিশুদের উপর চূড়ান্ত ট্রায়ালের ছাড়পত্র দিল ডিসিজিআই

Date:

Share post:

করোনা-মোকাবিলায় এ বার ভারতেও ২ থেকে ১৮ বছর বয়সিদের উপর দেশি টিকা কোভ্যাক্সিনকে পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়ালের অনুমতি দিল ডিসিজিআই। ভারতে এই প্রথম ২-১৮ বছর বয়সীদের উপর ট্রায়ালের অনুমতি পেল কোনও করোনা টিকা।

গতবছর করোনায় তুলনামূলক ভাবে কম আক্রান্ত হচ্ছিল শিশুরা। মূলত আক্রান্ত হয়েছিলেন প্রবীণরাই। তবে এই বছর করোনার সেকেন্ডে ওয়েভে আর কোনও বাছবিচার নেই। আট থেকে আশি সকলেই করোনা আক্রান্ত হচ্ছেন। এর আগে অবশ্য চিকিৎসক ও বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। সেজন্যই দেশে শিশুদের জন্যও একটি ভ্যাকসিন থাকা অত্যন্ত জরুরি। এর আগে বিদেশের একাধিক দেশে শিশুদের ওপর করোনা ভ্যাকসিনের ট্রায়াল চালানো হয়েছে। তবে ভারতে হয়নি। এমনকি কানাডা ও আমেরিকায় ইতিমধ্যেই ১২-ঊর্ধ্ব শিশু-কিশোরদের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে।

ডিসিজিআইয়ের ছাড়পত্রের পর কোভ্যাক্সিন নির্মাতা ভারত বায়োটেক জানিয়েছে, ৫২৫ জনের ওপর এই ট্রায়াল চালানো হবে। দেশের দিল্লি এইমস, পাটনা এইমস, নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে এই ট্রায়াল চলবে বলে সূত্রের খবর। তবে ভারত বায়োটেকের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। উল্লেখ্য, আমেরিকায় ইতিমধ্যেই ১২ ঊর্ধ্বদের জন্য টিকা দেওয়ার ক্ষেত্রে অনুমোদন মিলেছে। স্বাস্থ্য অধিকর্তা ও বিশেষজ্ঞদের মতে, মহামারীতে যদি শিশুদের জন্য টিকা পাওয়া যায় তাহলে আক্রান্তের হারে স্বাভাবিক ভাবেই রাশ টানা যেতে পারে। সেই আশাই এবার দেখাচ্ছে ভারত বায়োটেক।

দেশে এই মুহূর্তে সার্বিক টিকাকরণের আওতায় আনা হয়েছে ১৮-ঊর্ধ্বদের। করোনার দ্বিতীয় ঝড় ঠেকাতে টিকাকরণে গতি আনার কথা বলছেন প্রায় সব চিকিৎসকেরাই। এরই মধ্যে আবার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস মিলেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ঝড়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সেই কারণেই অভিভাবকদের একাংশের তরফে ছোটদের করোনা-টিকা দেওয়ার দাবি উঠছিল।

আরও পড়ুন- ‘কাজ নেই, টাকা নেই, পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই’, জানাল সুপ্রিম কোর্ট

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...