Wednesday, June 24, 2026

কোভিশিল্ডের দুই ডোজের মাঝের ব্যবধান ১২-১৬ সপ্তাহ, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত সেরামের

Date:

Share post:

প্রথমে ২৮ দিন থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কোভিশিল্ড টিকার(vaccine) দুটি ডোজের মাঝের সময়ের ব্যবধানের। সম্প্রতি ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ ইমিউনাইজেশন (এনটিএজিআই) তাদের প্রস্তাবে জানিয়েছে কোভিশিল্ড(Covisild) টিকার দুটি ডোজের মাঝের সময়সীমা আরও বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করলে টিকা আরো বেশি কার্যকর হবে। এনটিএজিআই(NTAGI)-এর এই প্রস্তাব ইতিমধ্যেই মেনে নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সরকারিভাবে কোভিশিল্ড টিকার দুই ডোজের মাঝের ব্যবধান এখন ১২ থেকে ১৬ সপ্তাহ। কেন্দ্রের এই সিদ্ধান্তকেই বৃহস্পতিবার স্বাগত জানালো টিকা উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট।

আরও পড়ুন:FDA, WHO অনুমোদিত করোনা ভ্যাকসিনও আমদানি করা যাবে ভারতে, জানাল কেন্দ্র

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফ এই প্রস্তাব মেনে নেওয়ার পর একটি টুইট করেন সংস্থার কর্ণধার আদার পুনাওয়ালা। টুইটারে তিনি লেখেন, “কোভিশিল্ড টিকার দুটি ডোজের মধ্যে বেশি সময়ের অন্তর থাকলে টিকার কার্যকারিতা যেমন বাড়বে, তেমনি শরীরের প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। দুটি ডোজের মধ্যে তিন থেকে চার মাসের ব্যবধান কতটা কার্যকরী হবে তা বিজ্ঞানসম্মতভাবে খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” উল্লেখ্য, ইতিমধ্যেই দেশের বেশিরভাগ প্রান্তে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনের আকাল। এহেন পরিস্থিতিতে অনেকেই ভ্যাকসিনের প্রথম ডোজ পাচ্ছেন না। প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ পাননি অনেকেই। এই পরিস্থিতিতে দুই ডোজের মাঝে অতিরিক্ত সময় বেড়ে যাওয়ার ফলে ভ্যাকসিনের আকাল কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ এই সময়ে আরো বেশি করে ভ্যাকসিন উৎপাদনেও সুবিধা হবে বলে অনুমান বিশেষজ্ঞদের।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...