Saturday, April 4, 2026

করোনা পরিস্থিতিতে পঞ্চায়েতগুলিকে গরিব মানুষদের কাজ দেওয়ার নির্দেশ সুব্রতর

Date:

Share post:

দেশের সঙ্গে রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই একাধিক রাজ্যে চলছে লকডাউন। সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গেও চলছে আংশিক লকডাউন। করোনা পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেকেই। রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতেও কর্মহারা হয়ে পড়েছেন অনেক মানুষ। পাশাপাশি অন্য রাজ্যেও কাজ করতে যাওয়া মানুষজনও ঘরে ফিরেছেন। এবার রাজ্যের পঞ্চায়েতগুলিকে এদের কাজ দেওয়ার নির্দেশ দিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়।

পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, গ্রামের মানুষদের দ্রুত আয়ের ব্যবস্থা করতে হবে। এর জন্য রাজ্য পঞ্চায়েতের আওতায় রাস্তা, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের কাজ দ্রুত চালু করতে চান পঞ্চায়েতমন্ত্রী। পঞ্চায়েতগুলিকে উদ্যোগ নিয়ে এইসব প্রকল্পগুলি দ্রুত চালু করার বিষয়ে সওয়াল করেন তিনি।

আরও পড়ুন- কোভিশিল্ডের দুই ডোজের মাঝের ব্যবধান ১২-১৬ সপ্তাহ, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত সেরামের

পাশাপাশি একশো দিনের কাজ নিয়েও বৃহস্পতিবার কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি সুব্রত মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, বর্তমান আর্থিক বছরে দেড় মাস হয়ে গেল একশো দিনের কাজে এক টাকাও দেয়নি কেন্দ্র। কেন্দ্রের কাছে টাকা চেয়ে চিঠি দেওয়ারও কথা বলেন পঞ্চায়েতমন্ত্রী।

একশো দিনের কাজ নিয়ে সুব্রত মুখোপাধ্যায় আরও বলেন, গত বছর ১০০ দিনের কাজ প্রকল্পে রেকর্ড শ্রমদিবস তৈরি হয়েছিল রাজ্যে। গতবছর ৪১ কোটি ২৫ লাখ শ্রমদিবস তৈরি হয়েছিল রাজ্যে। এটি একটি রেকর্ড। এবার ওই খাতে বরাদ্দ হয়েছে মাত্র ২২ কোটি টাকা। তবে এই মুহূর্তে সবথেকে বড় ভূমিকা রয়েছে রাজ্যের পঞ্চায়েতগুলির। এক জন্য পঞ্চায়েত আধিকারিকদের পাশাপাশি পঞ্চায়েত সদস্যদেরও ঝাঁপিয়ে পড়তে হবে।

আরও পড়ুন- শীতলকুচিতে নিহত পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করল সরকার

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...