Monday, April 6, 2026

বীজপুরের বিভিন্ন ওয়ার্ড স্যানিটাইজ করতে পথে নামল কুইক রেসপন্স টিম

Date:

Share post:

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ । সংক্রমণের গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী এ রাজ্যেও। যদিও এরই মাঝে অনেকেই সুস্থ হয়ে উঠছেন । তবু আতঙ্ক পিছু ছাড়ছে না। এই ভয়াবহ পরিস্থিতিতে যখন বিভিন্ন জায়গায় কোভিড আক্রান্ত ব্যক্তিদের পরিস্থিতির সুযোগে নানানভাবে আর্থিক লেনদেন ও হয়রানির সংবাদ মিলছে, বেশি দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রির বিক্রির অভিযোগ উঠছে। তবু বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থা তারা প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পাশে দাঁড়িয়েছেন আক্রান্তদের । উত্তর ২৪ পরগনার কুইক রেসপন্স টিমের তরুণ তুর্কিরা প্রাণ হাতে নিয়ে বেশ কিছুদিন ধরেই কোভিড আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। আক্রান্তদের খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা করা, অক্সিমিটার দিয়ে সাহায্য করা তো আছেই ।
আজ বৃহস্পতিবার তারা রীতিমতো পথে নামলেন বিজপুরের ৬টি ওয়ার্ড স্যানিটাইজ করার কাজে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
সংগঠনের পক্ষে অমিত কুমার সরকার জানান, পুরসভা যদি আমাদের পাশে থাকে এবং একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আমরা আরও ভালো ভাবে মানুষের পাশে এই ভয়ঙ্কর সময়ে দাঁড়াতে পারি । কারণ, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মানুষের পাশে থাকাটা অত্যন্ত জরুরি এবং এটা আমাদের নৈতিক কর্তব্য বলে আমরা মনে করি। সেই কারণে আমাদের এই উদ্যোগ।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...