Monday, June 8, 2026

ডাবল ইঞ্জিন” যোগী রাজ্যে এবার গঙ্গাপাড়ে পোঁতা সারি সারি করোনার মৃতদেহ উদ্ধার!

Date:

Share post:

বিজেপি (BJP) পরিচালিত “ডাবল ইঞ্জিন” সরকার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যের আরও এক মর্মান্তিক চিত্র প্রকাশ্যে এল। জানলে রীতিমতো আঁতকে উঠতে হয়। গঙ্গা-যমুনা (Ganga-Yomuna) দিয়ে করোনা রোগীদের মৃতদেহ (Corona Dead Body) ভেসে যাওয়ার চিত্রের পর এবার উন্নাও জেলায় গঙ্গার তীরে পুঁতে দেওয়া করোনা আক্রান্তদের মৃতদেহের চিত্র। রাজধানী লখনউ থেকে ৪০ কিলোমিটার দূরে যমুনা নদীর পাড়ে মিলেছে এমন প্রচুর দেহ।

এই ছবি থেকেই বোঝা যাচ্ছে যে, গঙ্গার তীরের বালিতেও বেশ কিছু করোনা আক্রান্তের দেহ পুঁতে দেওয়া হচ্ছে এই জেলায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সদস্যরা বালিতে পোঁতা অবস্থায় বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে। আরও মৃতদেহ পোঁতা রয়েছে কিনা, তার খোঁজ চলছে। খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

যোগী প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালগুলি করোনায় মৃত্যু লুকোতে গণকবরের রাস্তা বেছেছে। মৃতদের পরিবার, পরিজনকে না জানিয়েই দেহ এভাবে লোপাট করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যা নিয়ে তোলপাড় গোটা উত্তরপ্রদেশ।

উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়েছেন, “অনেকে মৃতদেহ দাহ করেন না। তাঁরা নদীর ধারে দেহ সমাধিস্থ করে চলে যান। এটা সেরকমই কোনও ঘটনা কিনা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়া মাত্র আধিকারিকদের ঘটনাস্থলে পাঠিয়েছি। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আসল সত্য উদঘাটনের চেষ্টা করছেন।”

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...