Friday, June 26, 2026

ফের অনুব্রতর নিশানায় উপাচার্য! করোনা সামলানোর পর দেখে নেওয়ার হুঁশিয়ারি

Date:

Share post:

বিশ্বভারতীর উপাচার্যকে ফের নিশানা করলেন অনুব্রত মণ্ডল। তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁকে তীব্র কটাক্ষ করেন তিনি।শান্তিনেকতনে অমিত শাহ আসার আগে থেকেই রাজনৈতিক বিতর্কে জড়িয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। অমিত শাহের সফরের পর বিশ্বভারতীর প্রতি আক্রমণ আরও জোরালো করে তৃণমূল কংগ্রেস।
নানুর বিধানসভার শিবরামপুর গ্রামে একটি মন্দিরের উদ্বোধনে বুধবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ফের কটাক্ষ করেন অনুব্রত। বলেন , “আগে করোনাটা সামলে নিই তারপর দেখবো ওঁকে।”
তিনি আরও বলেন, “আমরা ইন্দিরা গান্ধীকে দেখেছি, রাজীব গান্ধীকে দেখেছি, এরকম দেখিনি। বিশ্বভারতীর উপাচার্য একটা পাগল।”
ঘটনার সূত্রপাত বিশ্বভারতীতে জারি হওয়া একটি নোটিসকে কেন্দ্র করে।
কেন বাংলার ভোটে বিজেপির পরাজয় – শীর্ষক একটি অনলাইন আলোচনা চক্রের ডাক দেন উপাচার্য। এরপরই শুরু হয় বিতর্ক । চাপে পড়ে সেই আলোচনা বাতিল করে দেয় কর্তৃপক্ষ। এরপরই উপাচার্যকে ফের কটাক্ষ করে হুঁশিয়ারি অনুব্রতর।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...