Monday, April 6, 2026

মর্মান্তিক! বাজ পড়ে মৃত্যু ১৮ টি হাতির, ঘটনাস্থলে পশু চিকিৎসক ও বিশেষজ্ঞরা

Date:

Share post:

মর্মান্তিক!

বাজ পড়ে মৃত্যু হল ১৮ টি হাতির। বুধবার রাতে মধ্য অসমের নাগাঁও জেলায় বাজ পড়ে মৃত্যু হয় হাতিগুলির। বনদফতর মনে করছে, বাজ পড়ার ফলেই মৃত্যু হয়েছে ১৮ টি হাতির।

সরকারিভাবে জানানো হয়েছে, ঘটনাটি বন বিভাগের অন্তর্গত কাঠিয়াটোলি রেঞ্জের পাহাড়ের ওপর অবস্থিত কাণ্ডালি প্রোপজ রিজার্ভ ফরেস্টের। বুধবার রাতে ওই রেঞ্জের একটি ছোট টিলার পাশে ছিল ১৮ টি হাতি। ওই সময় ব্যাপক বজ্রপাতের ফলে মৃত্যু হল হাতিগুলির। বন দফতরের কর্তারা জানিয়েছেন, বজ্রপাতের জেরেই একসঙ্গে আঠারোটি হাতির মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। জানানো হয়েছে, পোস্ট মর্টেম রিপোর্ট দেখেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন-আউটলুকের প্রচ্ছদ: ৭ বছর বয়সী “নিখোঁজ” সরকারকে গরুখোঁজা খুঁজছে ভারতবাসী!

অসমের প্রধান বন্যপ্রাণ ওয়ার্ডেন এম কে যাদব জানান, ‘‌স্থানীয় কর্মীরা জানিয়েছেন ১৮ টি হাতির মৃত্যু হয়েছে এবং বাজ পড়ার জন্যই এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। ‌দেশে অনেকবারই এমন ঘটনা ঘটেছে। যেখানে বাজ পড়ে মৃত্যু হয়েছে বহু পশুর। কিছুদিন আগেই বাজ পড়ে পাঁচটি হাতির মৃত্যু হয় পশ্চিমবঙ্গে। কিন্তু এটা আরও বড় ঘটনা।’‌ ইতিমধ্যেই পশু চিকিৎসক ও অন্যান্য বন্যপ্রাণ বিশেষজ্ঞরা কান্ডালিতে পৌঁছে গিয়েছেন। হাতির মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তাঁরা খতিয়ে দেখবেন। কারণ এই জেলায় হাতি–মানুষের সংঘর্ষ চলতেই থাকে।

বন দফতরের প্রধান জানিয়েছেন, “আমরা ঘটনার তদন্ত করছি। বজ্রপাতে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। মৃত হাতিগুলির শরীরে কোনওরকম ক্ষতচিহ্ন ছিল না। শুক্রবার আমরা ময়না তদন্তের রিপোর্ট হাতে পাব।”

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...