Tuesday, May 19, 2026

অমিত শাহের খোঁজ পেতে ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি তৃণমূল ছাত্র পরিষদের

Date:

Share post:

এই সপ্তাহখানেক আগেও ভোটবঙ্গে (West Bengal Assembly Election) ছিলেন “ডেইলি প্যাসেঞ্জার”। রোজ দিল্লি (Delhi) থেকে নিয়ম করে বিলাসবহুল বিমানে কলকাতা (Kolkata) ছুটে আসতেন। এরপর রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে গরিব মানুষের বাড়ি পেট পুজো করতেন। মানুষের দরজায় দরজায় লিফলেট বিলি করতেন। কিন্তু এখন তিনি কোথায়? ভোট মিটে গিয়েছে, করোনার (Corona) দাপাদাপি বেড়েছে আর তিনি নিখোঁজ (Missing)! একটা বিবৃতি পর্যন্ত দিতে দেখা যাচ্ছে না তাঁকে। গত বছরও করোনা কালে এভাবে নিখোঁজ ছিলেন তিনি। ফলে তাঁকে নিয়ে “উদ্বেগ” বাড়ছে।

এবার সেই “উদ্বেগ” থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহের (Amit Shah) খোঁজ পেতে উদ্যোগী হয়েছে অনেক ব্যক্তি ও সংগঠন। অমিত শাহ “নিখোঁজ” দাবি করে দিল্লিতে মিসিং ডায়েরি করেছে কংগ্রেসের (Congress) ছাত্র সংগঠন (Student Organisation) ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (NSUI)। সেই পথেই হেঁটে তৃণমূলের ছাত্র সংগঠন (TMCP) কলকাতার ভবানীপুর থানায় ( Bahwanipur PS) নিখোঁজ ডায়েরি করল। দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিরূপ মুখোপাধ্যায়ের উদ্যোগে এই মিসিং ডায়েরি করা হয়।

আরও পড়ুন-আউটলুকের প্রচ্ছদ: ৭ বছর বয়সী “নিখোঁজ” সরকারকে গরুখোঁজা খুঁজছে ভারতবাসী!

এ প্রসঙ্গে অভিরূপের বলেন, “বাংলায় ভোটের সময় দিবারাত্র দেখা যেত অমিত শাহকে। ভোট মিটতেই তাঁর হদিশ নেই। আমি ও আমরা উদ্বিগ্ন। উনি কোথায় আছেন, এনিয়ে সকলে উদ্বিগ্ন। আপনি কড়া ব্যবস্থা নিয়ে আমায় স্বস্তি দিন। আমি বাধিত থাকব।”

উল্লেখ্য, এর আগে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় ডায়েরি করেছেন এনএসইউআই-এর সম্পাদক নাগেশ কারিয়াপ্পা। তাঁর কথায়, ”অতিমারী পরিস্থিতিতে বেপাত্তা কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় ক্ষমতাবান ও দায়িত্বশীল মন্ত্রী। অমিত শাহ কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী না শুধু বিজেপির? আমরা সরকারের উত্তরের অপেক্ষায় রয়েছি।”

Advt

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...