Saturday, June 13, 2026

করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে মুকুল রায়, স্ত্রী নার্সিংহোমে চিকিৎসাধীন

Date:

Share post:

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) রোজ তৈরি হচ্ছে সংক্রমণের নয়া রেকর্ড। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কার্যত গোষ্ঠী সংক্রমণ। সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে শিল্পপতি, খেলোয়াড়, সেলিব্রিটি, রাজনীতিবিদ, কাউকেই ছাড়ছে না মারণ ভাইরাস। এরই মাঝে করোনা আক্রান্ত হলেন কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar Uttar) বিধায়ক (MLA) তথা বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। তাঁর স্ত্রীও কোভিড (covid 19) আক্রান্ত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-কলকাতায় ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত সাধারণ মানুষের

ভোটে জেতার পর সম্প্রতি বিধানসভায় (Bidhansova) শপথ নিতে এসেছিলেন মুকুল রায়। দিন দুয়েক আগেও দলের বৈঠকে হাজির ছিলেন মুকুল রায়। দলীয় বৈঠকে রাজ্যে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) নাম প্রস্তাবও করেন তিনি।

বাড়ি ফিরে কিছুটা অসুস্থ বোধ করেন মুকুলবাবু। তাঁর শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিতেই করোনা টেস্ট করান তিনি। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মুকুল রায়। তবে তাঁর স্ত্রী ভর্তি হয়েছেন একটি বেসরকারি হাসপাতালে।

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...