Monday, April 6, 2026

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনার বলি ৪ হাজার, তবে দৈনিক সংক্রমণ কমলো সামান্য

Date:

Share post:

দেশজুড়ে করোনার (Corona) ভয়ঙ্কর পরিস্থিতিতেও কিছুটা স্বস্তির খবর। সামান্য হলেও গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণের চেয়ে বাড়ল দৈনিক সুস্থতার হার। একইসঙ্গে গতকালের তুলনায় কিছুটা হলেও কমল আক্রান্তের সংখ্যাটাও।

গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬ জন। অন্যদিকে, এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার রোগীর। এটিও আগের ২৪ ঘন্টার চেয়ে সামান্য হলেও কম। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-আউটলুকের প্রচ্ছদ: ৭ বছর বয়সী “নিখোঁজ” সরকারকে গরুখোঁজা খুঁজছে ভারতবাসী!

সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৪০ লক্ষ ৪৬ হাজার ৮০৯ জন। মারণ ভাইরাসের বলি হয়েছেন ২ লক্ষ ৬২ হাজার ৩১৭ জন করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ২ কোটি ৭৯ হাজার ৫৯৯ জন। বর্তমানে ৩৭ লক্ষেরও বেশি মানুষ চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে এ পর্যন্ত মোট ১৭ কোটি ৯২ লক্ষ ৯৮ হাজার ৫৮৪ জন দেশবাসী করোনার টিকা নিয়ে ফেলেছেন।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...