Monday, April 13, 2026

সাহায্য চেয়ে কাতর আবেদন হরভজনের, ত্রাতার ভূমিকায় সোনু সুদ

Date:

Share post:

ভয়াবহ করোনা সংকটে(Karuna situation) স্বাস্থ্য ব্যবস্থার নগ্নরূপ ফুটে উঠেছে ইতিমধ্যেই। নিজের নিজের মতো করে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে কিছু মানুষ। আর সেই তালিকায় অন্যতম নাম বলিউড অভিনেতা সোনু সুদ(Sonu Sood)। এবার জাতীয় দলের দাপুটে ক্রিকেটার হরভজন সিংয়ের(Harbhajan Singh) অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে এলেন তিনি। সম্প্রতি কর্নাটকের এক কোভিড আক্রান্ত রোগীর জন্য সাহায্যের অনুরোধ জানিয়েছিলেন ভাজ্জি। গুরুতর এই রোগীর অবিলম্বে রেমডিসিভির ইনজেকশনের প্রয়োজন ছিল। ভাজির টুইটে সাড়া দিয়ে সেই ইনজেকশনের ব্যবস্থা করে দিলেন মসিহা সোনু সুদ।

বুধবার একটি টুইট করেন হরভজন সিং। সেখানে তিনি লেখেন, ‘অবিলম্বে একটি রেমডেসিভির প্রয়োজন।’ ট্যুইটের সঙ্গে বাসাপ্পা হাসপাতালের ঠিকানা ও একটি ফোন নম্বর দেন তিনি। স্বাভাবিকভাবেই ভাজ্জির এই টুইট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। টুইটি নজরে আসার পর পাল্টা টুইটি সোনু লেখেন, ‘ভাজ্জি, পৌঁছে দেওয়া হবে।’

আরও পড়ুন:কেন্দ্রের গাফিলতিতেই ভয়াবহ হয়েছে সংক্রমণ, মানছেন নীতি আয়োগের সদস্য

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমনের বাড়বাড়ন্তের শুরু থেকেই মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে সোনু সুদ কে। কখনো নিজের খরচে পরিযায়ী শ্রমিক দের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছেন তিনি। আবার কখনো দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। চাকরিহারা অসহায় মানুষগুলোকে কর্মসংস্থান দিয়েছেন। সম্প্রতি দেশে প্রবল অক্সিজেনের ঘাটতি মেটাতে নিজের সম্পত্তি বন্ধক দিয়ে বিদেশ থেকে অক্সিজেন আমদানির ব্যবস্থা করেছেন গরিবের মসিহা সোনু। কিছু দিন আগেই ক্রিকেটার সুরেশ রায়না ও অভিনেত্রী নেহা ধুপিয়াকেও সাহায্য করেছিলেন সোনু। এ বার তিনি হরভজনের ডাকে সাড়া দিলেন।

Advt

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...