Tuesday, April 7, 2026

দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, মৃত্যু লাগামহীন, সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষের বেশি

Date:

Share post:

ভারতে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও মৃত্যুর সংখ্যা লাগামহীন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। এই মূহুর্তে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ২৮৪ জনের। ভারতে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮ জন।

আরও পড়ুন-প্রয়াত কংগ্রেস নেতা রাজীব সাতভ, ‘বড় ক্ষতি’ বললেন রাহুল গান্ধী

করোনাকে হারিয়ে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭জন। এখনও পর্যন্ত দেশে করোনামুক্ত হয়েছেন ২ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৮লক্ষ ৩২ হাজার ৯৫০ জনের। ১৫ মে পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এ নমুনা পরীক্ষা হয়েছে ৩১,৪৮,৫০,১৪৩। ১৫ মে পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে ১৮,২২,২০,১৬৪ জনের। গতকাল টিকা পেয়েছেন ১৭ লক্ষ ৩৩ হাজার ২৩২ জন।

Advt

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...