Sunday, February 22, 2026

প্রয়াত কংগ্রেস নেতা রাজীব সাতভ, ‘বড় ক্ষতি’ বললেন রাহুল গান্ধী

Date:

Share post:

প্রয়াত কংগ্রেস নেতা রাজীব সাতভ। রাজ্যসভার সাংসদ সাতভ করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তার কয়েকদিন পর রবিবার সকালে পুনের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর।

গত ২২ এপ্রিল সাতভের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। তবে গত ৯ মে তাঁর কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। পরে তাঁর একটি নতুন ভাইরাল সংক্রমণ ধরা পড়ে। ক্রমশই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রবিবার সকালে মৃত্যু হয় কংগ্রেস নেতার। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেন, নতুন ভাইরাল সংক্রমণ ধরা পড়ায় ৪৬ বছর বয়সী কংগ্রেস নেতার অবস্থা আশঙ্কাজনক ছিল।

আরও পড়ুন-গুজরাটের এক সংস্থাকে এবার ‘কোভ্যাক্সিন’ তৈরির ছাড়পত্র

রাজীব সাতভের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্যুইট করে তিনি লিখেছেন, “আমার বন্ধু রাজীব সাতভের প্রয়াণে মর্মাহত। তিনি ছিলেন দক্ষ নেতা, যিনি কংগ্রেসের আদর্শের প্রকৃত রূপায়ণ করেছেন। তাঁর মৃত্যু আমাদের সকলের পক্ষে বড় ক্ষতি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা ও ভালোবাসা।”

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল ট্যুইট করে জানিয়েছেন, “কংগ্রেস তার প্রথম সারির যোদ্ধা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, সাংসদ এবং সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ তরুণ নেতা হারিয়েছে। আজ অপূরণীয় ক্ষতিতে আমি বিধ্বস্ত। আমার আন্তরিক সমবেদনা।” রাজীব সাতভের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

Advt

spot_img

Related articles

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...

বসন্তে বৃষ্টির পূর্বাভাস, রবিবাসরীয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা 

দোলের আগে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের গোড়াতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছে...

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...

মন ভালো তো সব ভালো, উৎপল সিনহার কলম

লাঠিতে ভর দিয়ে একদল বৃদ্ধ একটা বাড়িতে ঢুকলেন, আর এক সপ্তাহ পর তাঁরা দৌড়ে বেরোলেন সেই বাড়ি থেকে।...