Saturday, April 4, 2026

কমল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা, মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী

Date:

Share post:

রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি। তবে স্বস্তি দিয়ে রাজ্যে গত ২৪ ঘণ্টায় কিছুটা কমল আক্রান্তের সংখ্যা। বাড়ল সুস্থতার হারও। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা।

রবিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলার করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১১৭ জন। শনিবারের বুলেটিনে এই সংখ্যাটা ছিল ১৯ হাজার ৫১১ জন। তবে স্বস্তি দিয়ে বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ১১৩ জন। এই মুহূর্তে কোভিডে সুস্থতার হার ৮৭.২০ শতাংশ। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮০৫। তবে রবিবার বেড়েছে মৃত্যু সংখ্যা গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি হয়েছেন ১৪৭ জন। শনিবার যেখানে মৃতের সংখ্যা ছিল ১৪৪ জন।

তবে সংক্রমণের শীর্ষে এদিনও উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৬ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের। কলকাতায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। গত একদিনে রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছেন ১৯ হাজার ১১৩ জন।

রাজ্যে সংক্রমণের কথা মাথায় রেখে আজ, রবিবার থেকে রাজ্যে জারি হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ। ৩০ মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন জারি হয়েছে। জরুরি পরিষেবা বাদে বন্ধ সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান। জরুরি প্রয়োজন ছাড়া বন্ধ বাস, ট্রেন, মেট্রো, অটো, ট্যাক্সি, ব্যক্তিগত গাড়ি। দু’ সপ্তাহ সময় বেঁধে খোলা থাকবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান-বাজার, ব্যাঙ্ক। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যে জারি নাইট কার্ফু। আপত্‍কালীন বা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনো নিষেধ। বিধি ভাঙলে মহামারী আইনে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

আরও পড়ুন- গাজায় হামলা চলবেই, হুঙ্কার ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...