Tuesday, March 24, 2026

কোভিড চিকিৎসায় বা ভ্যাকসিন পেতে আর বাধ্যতামূলক নয় আধার কার্ড, জানিয়েছে কেন্দ্র

Date:

Share post:

এতদিন কোভিড চিকিৎসায় বা ভ্যাকসিন পেতে বাধ্যতামূলক ছিলো আধার-কার্ড ৷ আরোগ্য সেতু অ্যাপে নাম নথিভুক্ত করতেও আবশ্যিক ছিলো আধার-নম্বর৷কেন্দ্রীয় সরকার শনিবার জানিয়েছে, আধার কার্ড (Aadhaar Card) না থাকলেও ফিরিয়ে দেওয়া যাবে না কোভিড- রোগীকে (COVID-19)। ভ্যাকসিন (VACCINE), ওষুধ, হাসপাতালে ভর্তি করা ও চিকিৎসার জন্য আধার কার্ডের নম্বর আর বাধ্যতামূলক নয় (AADHAAR NOT MANDATORY)৷পাশাপাশি জানানো হয়েছে, ‘Aarogya Setu’ app-এ রেজিস্টারের ক্ষেত্রেও যে কোনও পরিচয়পত্র কার্যকর। আধার কার্ড এক্ষেত্রেও আবশ্যিক নয়৷

কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের কোনও প্রয়োজনীয় পরিষেবা দিতে অস্বীকার করার অজুহাত হিসাবে আধার কার্ড-এর অপব্যবহার করা যাবেনা৷ কোনও ব্যক্তি যদি সঙ্গে আধার কার্ড না রাখেন বা আদৌ তা না থাকে, তবেও আধার আইন অনুযায়ী তাঁকে প্রয়োজনীয় পরিষেবাগুলি থেকে বঞ্চিত করা যাবে না৷

আধার কার্ড নেই বলে বেশ কিছু জায়গায় ভ্যাকসিন থেকে শুরু করে কোভিড চিকিৎসার অন্যান্য সুবিধা পাচ্ছেন না অনেকে, এমনই অভিযোগ বারবার সামনে আসার পর UIDAI বা

Unique Identification Authority of India এক বিবৃতি জারি করে এই নতুন নির্দেশিকা ঘোষণা করেছে। চিকিৎসার ক্ষেত্রে বা ভ্যাকসিন পেতে একটি পরিচয় পত্রের প্রয়োজন হয় ঠিকই৷ UIDAI জানিয়েছে,

• Aadhaar Number

• Driving licence

• Permanent account

number (PAN)

• Passport

• Pension passbook

• NPR smart card এবং

• Voter’s ID

যে কোনও একটি থাকলেই হবে৷ ‘Aarogya Setu’ app-এ নাম নথিভুক্ত করাতেও এই পরিচয়পত্রগুলি কার্যকর হবে।

 

Related articles

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া...