Tuesday, March 24, 2026

“রোজ গোমূত্র পান করেই করোনামুক্ত,” বিতর্কিত বয়ানে ফের শিরোনামের সাধ্বী প্রজ্ঞা

Date:

Share post:

গোমূত্রের(cow urine) নেশা কিছুতেই ছাড়ছে না গেরুয়া শিবিরের। সম্প্রতি গোমূত্র ও গোবর জলে স্নান করলে করোনা সেরে যায় এমন এক গুজব ছড়িয়ে ছিল গুজরাটে(Gujarat)। বিষয়টি নিয়ে সতর্ক করেন চিকিৎসকরা। এবার সেই একই দাবিতে সরব হয়ে উঠলেন মধ্যপ্রদেশে(Madhya Pradesh) বিজেপি(BJP) সাংসদ সাধ্বী প্রজ্ঞা(Sadhvi Pragya)। তার দাবি, করোনার ফলে ফুসফুসে যে সংক্রমণ হয় তা সেরে যায় গোমূত্র খেলে। পাশাপাশি তিনি আরো দাবি করেন, রোজ গোমূত্র খাওয়ার কারণে তিনি এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হননি। সাধ্বী প্রজ্ঞা রেহানা দাবি স্বাভাবিকভাবেই বির্তকের জন্ম দিয়েছে।

সোমবার মধ্যপ্রদেশে দলীয় সমাবেশে উপস্থিত হয়ে সাধ্বী প্রজ্ঞা বলেন, “প্রতিদিন যদি দেশি গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দেয়৷ আমি রোজ গোমূত্র পান করি৷ তাই করোনা প্রতিরোধে আমাকে কোনও ওষুধ খেতে হয় না।” অবশ্য গোমূত্রের সাধের আসক্তি এই প্রথমবার নয়। দু’বছর আগে সাধ্বী প্রজ্ঞা দাবি করেছিলেন দুটি গোজাত দ্রব্যের সঙ্গে গোমূত্র মিশিয়ে পান করে তাঁর ক্যানসার সেরে গিয়েছে।

আরও পড়ুন:করোনা সংকটের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হল কেদারনাথ মন্দির

সাধ্বী প্রজ্ঞা যতই দাবি করুন না কেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কোভিড নিরাময়ে গোবর বা গোমূত্রের কার্যকারিতার কোনও প্রমাণিত বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং এই ধরনের প্রবণতা শরীরে সংক্রমণ বয়ে আনতে পারে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। এই অবস্থায় বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা এহেন বয়ান স্বাভাবিকভাবেই বিতর্ক আরো বাড়িয়ে তুলেছে।

Advt

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...