Saturday, June 20, 2026

ভারতে শুরু ‘স্পুটনিক ভি’ টিকাকরণ, ৬০টি কেন্দ্র থেকে দেওয়া হবে এই টিকা

Date:

Share post:

ভারত পেল আরও এক ভ্যাকসিন। এবার রাশিয়ার টিকা স্পুটনিক ভি দেওয়া শুরু হল দেশে। আপাতত হায়দরাবাদে শুরু হয়েছে টিকাকরণ। সোমবার থেকে ডক্টর রেড্ডি’জ ল্যাব ও অ্যাপোলো হাসপাতালের যৌথ উদ্যোগে ‘স্পুটনিক ভি’ দেওয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে দেড় লক্ষ টিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

অ্যাপোলো হাসপাতালের প্রেসিডেন্ট কে হরিপ্রসাদ একটি বিবৃতি জারি করে জানিয়েছেন,‘কেন্দ্রের নিয়ম মেনেই এই টিকাকরণ প্রক্রিয়া চলবে। আমরা আত্মবিশ্বাসী যে, রাশিয়ার এই টিকার মাধ্যমে ভারতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারব’। তিনি আরও বলেন, ‘আমরা অন্যান্য সংস্থার সঙ্গে কথা বলছি। আলোচনা চলছে। অন্যান্য সংস্থাও যদি এই কাজে আমাদের সাহায্য করে। এই মুহূর্তে ভারতের ৬০টি কেন্দ্র থেকে ‘স্পুটনিক ভি’ দেওয়া হবে বলে বলা হয়েছে’।

আরও পড়ুন-কেন্দ্রের ভুল নীতির সমালোচনা, কোভিড উপদেষ্টার পদ থেকে ইস্তফা বিজ্ঞানীর

মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে টিকাকরণ শুরু হবে বিশাখাপত্তনামে। এরপর দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, আহমেদাবাদ, চেন্নাই, কলকাতা ও পুনেতে ‘স্পুটনিক ভি’ দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

Advt

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...