Monday, March 16, 2026

মোদি একজন ‘উলঙ্গ রাজা’, তোপ দেগে গেরুয়ার চক্ষুশূল কবি

Date:

Share post:

একটা সময় দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) থেকে শুরু করে গুজরাটের(Gujarat) মুখ্যমন্ত্রীর গালভরা প্রশংসা করেছিলেন তিনি। আর সেই সূত্রেই গেরুয়া শিবিরের ‘কাছের লোক’ হয়ে উঠতে দেখা গিয়েছিল কবি পারুল খাক্কারকে(parul Khakkar)। তবে করোনা পরিস্থিতিতে গঙ্গা যখন মৃতদেহের স্তুপে পরিণত হয়েছে তখন আর চুপ থাকতে পারেননি তিনি। বাঙালি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর(nirendranath Chakraborty) ‘উলঙ্গ রাজা’ কবিতার অনুকরণে তিনি লিখে ফেললেন কবিতা ‘শববাহিনী গঙ্গা’। সেখানে ‘রামরাজ্যের রাজা’কে উদ্দেশ করে পারুল প্রশ্ন করে বসেন, ‘রাজা তোর কাপড় কোথায়?’ এই কবিতার আক্রমণের লক্ষ্যে যে দেশের প্রধানমন্ত্রী সেটা বুঝতে অসুবিধা হয়নি কারো। এরপরই গেরুয়া শিবিরের চক্ষুশূল হয়ে উঠতে দেখা গেল গুজরাটি গৃহবধূ পারুল খাক্কারকে।

মোদি সরকার তো বটেই কবিতার পরতে পরতে পারুল তীব্র সমালোচনা করেছেন মিডিয়া, বিরোধী দল এবং সমাজের বেশকিছু অংশকে। যারা উলঙ্গ রাজার আমলে সত্যিটা দেখেও চুপ করে থাকছে। পারুল লিখেছেন, রাম রাজ্যে’র এই উলঙ্গ রাজা নাগরিকদের অসহায়তা, দারিদ্র্যের প্রতি উদাসীন। এই রাজ্যে গঙ্গা হয়ে উঠেছে ‘শববাহী যান’। রাজার নগ্নতা মানুষের সামনে এসে গিয়েছে, কিন্তু কেউ সাহস করে প্রশ্নটা করতে পারছে না, রাজা তোর কাপড় কোথায়?

আরও পড়ুন:বিপদের দিনে শোভনের পাশে হাজির রত্না , দেখা নেই বৈশাখীর!

পারুল কবিতাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তাকে সরাসরি আক্রমণ শানাতে দেখা গিয়েছে বিজেপিরকে। কোথাও বা দেওয়া হয়েছে রীতিমতো হুমকি। তবে এই কবিতাটি যে বিপুল ভাবে জনপ্রিয় হয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। একাধিক ভাষায় অনুবাদ করা হয়েছে কবিতাটিকে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতি সামাল দিতে মোদি সরকার যে সম্পূর্ণ ব্যর্থ একথা শুধু দেশের অভ্যন্তরে নয়, বিদেশী সংবাদ পত্রও বারবার তুলে ধরেছেন। খোদ সঙ্ঘপ্রধান মোহন ভাগবত অভিযোগ তুলেছেন, সতর্কতা থাকা সত্ত্বেও সরকার করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্ক হয়নি বলে আজ এই পরিণতি। বরাবরের বিজেপি সমর্থক অনুপম খের মুখ খুলেছেন মোদি সরকারের বিরুদ্ধে। এবার রীতিমতো তোপ দাগতে দেখা গেল কবি পারুলকেও।

Advt

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...