Friday, April 3, 2026

শিলিগুড়িতে তিনতলা বাড়ির সিঁড়িতে চিতাবাঘ, তারপর?

Date:

Share post:

শিলিগুড়ি (Siliguri) শহরের উপকণ্ঠে চম্পাসারি এলাকার সমরনগরে একটি বাড়িতে ঢুকে পড়েছিল পূর্ণবয়স্ক চিতাবাঘ (Leopard)। সোমবার বেলা ১০টার ঘটনা। চিতাবাঘটির হামলায় এলাকার অন্তত তিনজন জখম হয়েছেন। প্রায় ২ ঘণ্টা চিতাবাঘটি তিনতলা বাড়িটির সিঁড়িতে বসে থাকে। কারণ, বাড়িটির ছাদ ও মূল গেট ভয়ে আটকে দেওয়া হয়েছিল। বাড়িটি নয়ন ছেত্রী (Nayan Chetri) নামে এক ব্যক্তির। এলাকার বাসিন্দারা বন দফতর ও পুলিশকে খবর দেন। বনকর্মীরা গিয়ে ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতাবাঘটিকে অজ্ঞান করেন। সেটিকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।

সূত্রের খবর, দু-একদিন পর্যবেক্ষণে রাখার পরে চিতাবাঘটিকে সুকনার জঙ্গলের গভীর ছেড়ে দেওয়া হতে পারে।
সমরনগর এলাকা থেকে গুলমা চা বাগান ও সুকনার বনাঞ্চল খুব দূরে নয়। মহানন্দা অভয়ারণ্যের সুকনার জঙ্গলে চিতাবাঘের সংখ্যা কম নেই। সেখান থেকেই গত কয়েকদিন ধরে চিতাবাঘের আনাগোনা বেড়েছে। গত সপ্তাহে ওই এলাকার একটি কুয়োয় চিতাবাঘের দেহ মেলে।

 

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...