Saturday, April 4, 2026

জেলে চার নেতা, নিজামে কাঁদলেন ফিরহাদ, প্রেসিডেন্সির বাইরে বৈশাখী, ভোরে পিজিতে মদন, শোভন

Date:

Share post:

রাত একটা বেজে ৫ মিনিট। নিজাম প্যালেস থেকে বের হলেন সুবত, ফিরহাদ, মদন, শোভন, চার হেভিওয়েট বাইরে তখনও অসংখ্য সমর্থক। সারাদিনের টানা পোড়েনে ৪জনই বিধ্বস্ত। ১৫ গাড়ির কনভয় নিয়ে চার নেতাকে নিয়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন চারজন। ওই রাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেঁদে ফেললেন ফিরহাদ। বিজেপি সিবিআই-ইডি সব কিনে নিতে পারে। তবে বিচার ব্যবস্থার ওপর আস্থা আছে। চোখে জল নিয়ে বললেন, কলকাতার মানুষকে কোভিড থেকে বাঁচাতে দিল না। মদন মিত্রর জিজ্ঞাসা, আমারা খারাপ, আর মুকুল, শুভেন্দু ভাল! শোভন বললেন, সময় দেয়নি। বাড়ির পোশাকেই তুলে নিয়ে এসেছে।

প্রেসিডেন্সি জেলের সামনে ওই রাতে দেখা গেল শোভন বান্ধবী বৈশাখীর কান্না। বৈশাখী আর শোভনপুত্র ওষুধ দেওয়ার জন্য জেলের মূল ফটকের ভিতরে ঢুকলেও ওষুধ দিতে দেওয়া হয়নি। বলা হয় জেল থেকেই ব্যবস্থা করে দেওয়া হবে। এরপরেই চারজনের চেক আপ হয়। তিনজনকেই রাতে একই সেলে রাখা হয়েছে বলে খবর। জেলের বাইরে ফিরহাদ কন্যা সাব্বা হাকিম বলেন, জামিন হওয়ার পর ওয়েব সাইটে দেখার পর বাবাকে আনতে যাই। সিবিআই অফিসাররা উপেক্ষা করেন। বলেন, দিল্লিকে সাথ বাত হো রাহা হ্যায়। অদ্ভুত জামিনের পরেও ছাড়া হলো না। দিল্লি বলবে?

ভোর চারটে নাগাদ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে আনা হয়। মদন মিত্রকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। সুব্রত মুখোপাধ্যায় এলেও গাড়িতে বসে থাকেন। ফিরহাদ ছিলেন জেলেই। শোভনের সুগার প্রেসারের সমস্যা ছিল।

 

১৯তারিখ এই মামলার শুনানি হাই কোর্টে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...