Wednesday, June 24, 2026

মমতার কাঁধে বন্দুক রেখে জামিন ঠেকিয়ে দিল আদালত

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে বন্দুক রেখে সুব্রত, ফিরহাদ, মদন, শোভনের জামিন ঠেকিয়ে দিল আদালত। যার জেরে প্রেসিডেন্সি জেলে ৪৮ ঘন্টা কাটাতেই হচ্ছে চারজনকে।

সোমবার দুপুরে তৃণমূল নেতৃত্ব যখন ব্যাঙ্কশাল কোর্টে জামিন পর্ব নিয়ে ব্যস্ত, তখন রাজ্যের আইন শৃঙখলা পরিস্থিতি নিয়ে হাই কোর্টে আবেদন করে ফেলেছে সিবিআই।

সিবিআই হাই কোর্টে আবেদন করা নিয়ে কী যুক্তি দিয়েছে?

১. প্রথম যুক্তি, সিবিআইয়ের কাজে বাধা দেওয়া এবং প্রভাবিত করার চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি শুধু সিবিআই দফতরে নিজে বসে ছিলেন তাই নয়, প্রায় ৬ঘন্টা ধরে চাপের খেলা, প্রভাবিত করার চেষ্টা করে গিয়েছেন।

২. নিজাম প্যালেসের বাইরে বিরাট জমায়ত এবং বাহিনীর সঙ্গে হাতাহাতি জামিন পাওয়ার বিরুদ্ধ মতকে শক্তিশালী করেছে।

৩. আইন-শৃঙখলার এই দুই পরিস্থিতির কথা সামনে রেখে মামলা রাজ্য থেকে অন্য রাজ্যে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে সিবিআই। এই আবেদনে হাইকোর্ট বুধবার সাড়া দিলে তৃণমূলের লড়াই জটিল হয়ে যাবে।

রাতের খবর, রাতেই তিন নেতাকে পেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। জেল সুপার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। চারজনকে একই সেলে রাখার পরিকল্পনা রয়েছে। রাতে নিজাম প্যালেসে দেখা যায় সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী খাবার নিয়ে সিবিআই দফতরে ঢুকছেন। আসে মেডিক্যাল টিম।

Advt

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...