Monday, April 6, 2026

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি, করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমল

Date:

Share post:

দেশে গত ২৪ ঘণ্টার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ভেঙে দিল আগের সমস্ত রেকর্ড। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দৈনিক সংক্রমণের সংখ্যা কমলেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫২৯ জনের। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৮৩ হাজার ২৪৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। যা মঙ্গলবারের তুলনায় ৪ হাজার বেশি। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৪ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা গত কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে। সাড়ে ৩৭ লক্ষ থেকে কমে দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯ জন।

আরও পড়ুন-নির্বাচনী হলফনামায় নারদ মামলার তথ্য গোপন মুকুল, শুভেন্দুর! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ২০ লক্ষের বেশি। একদিনে পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই পরিস্থিতির মধ্যেই দেশে চলছে টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে টিকা দেওয়া হয়েছে সাড়ে ১৮ কোটিরও বেশি মানুষকে। গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা নিয়েছেন ১৩ লক্ষ ৫৬ হাজার ১৫৩ জন।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...