Thursday, June 25, 2026

সাইক্লোনে ছারখার গুজরাত, যাচ্ছেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

ঘূর্ণিঝড় তওতের তাণ্ডবে লন্ডভন্ড গুজরাত, দিউ। সরেজমিনে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই সেখানে আর কিছুক্ষণের মধ্যেই পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, হেলিকপ্টারে চেপে উনা, দিউ, জাফরাবাদ ও মাহুভার পরিস্থিতি খতিয়ে দেখবেন নরেন্দ্র মোদি। পরিদর্শন পর্ব শেষের পর আহমেবাদবাদে একটি রিভিউ মিটিং করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ নয়াদিল্লি থেকে গুজরাতের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। গিয়ে নামবেন ভাবনগরে। সেখান থেকে চপারে বসে সরেজমিনে পরিস্থিতি দেখা শুরু করবেন প্রধানমন্ত্রী।
গত কয়েক দশকে এত ভয়ানক ঘূর্ণিঝড় দেখেনি গুজরাত। ঘূর্ণিঝড় তওতে সেখানে আছড়ে পড়েছে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে। কিছু কিছু জায়গায় ঝড়ের গতিবেগ পৌঁছে গিয়েছিল ঘণ্টায় প্রায় ১৯০ কিলোমিটার পর্যন্ত। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ৭ জনের মৃত্যুর পাশাপাশি ভেঙে গিয়েছে প্রায় ১৬ হাজার ঘর-বাড়ি। উপড়ে গিয়েছে ৪০ হাজারেরও বেশি গাছ। বিদ্যুৎের খুঁটি উপড়ে পড়েছে হাজারেরও বেশি। প্রবল ধ্বংসলীলা চালানোর পর এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাওতের তাণ্ডব কিছুটা কমেছে বলেই জানা যাচ্ছে।

Advt

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...