Monday, April 6, 2026

‘মুখ্যমন্ত্রী সংযত থাকার বার্তা দেন, আইনমন্ত্রী কোর্টে ঢোকেননি, বিভ্রান্ত করছে CBI’, বললেন সিংভি

Date:

Share post:

“মুখ্যমন্ত্রী এবং কিছু সিনিয়র লিডার সেদিন নিজাম প্যালেসে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু সকলকেই সংযত থাকার বার্তা দিয়েছেন৷ তাঁরা কেউই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেননি৷ এমন কোনও প্রমানও নেই৷ তাহলে বার বার প্রভাব খাটানোর কথা কেন বলা হচ্ছে?”

হাইকোর্টের শুনানিতে বিচারপতির এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ কথাই বললেন ফিরহাদ-সুব্রত’র আইনজীবী অভিষেক মনু সিংভি৷ সিংভি বলেন, মুখ্যমন্ত্রী বা কোনও নেতা CBI-কে সেদিন কোনও কাজে বাধা দেয়নি৷ কোনও লিডার কোনও অবস্ট্রাকশন করেননি। এসব অভিযোগ ভিত্তিহীন, অনুমানভিত্তিক৷

আরও পড়ুন-আইনি প্রক্রিয়ার অবমাননা করছে CBI, জামিনের দাবিতে জোর সওয়াল সিংভির

এরপরেই বিচারপতি প্রশ্ন করেন, আইনমন্ত্রী সেদিন কেন আদালতে হাজির হয়েছিলেন ? উত্তরে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আইনমন্ত্রী এজলাসের বাইরে কোর্ট কম্পাউন্ডে ছিলেন৷ আদালতের ভেতরে তিনি যাননি৷ আমি নিজে আদালতে সওয়াল করেছিলাম৷ এজলাসের ভেতরে আইনমন্ত্রী উপস্থিত ছিলেন না।”
বিচারপতি তখন সিংভিকে প্রশ্ন করেন, ‘মিস্টার সিংভি, ইট ইজ নট ন্যাচারাল’৷ সিংভির উত্তর, “আইনমন্ত্রী এজলাসে না ঢুকে, কোর্ট কম্পাউণ্ডে উপস্থিত থাকলেও কি বিচারকের উপর প্রভাব পড়তে পারে? আইনমন্ত্রী যেতেই পারেন, বাইরে থাকতেই পারেন৷ এটাতো ন্যাচারাল বিষয়।”

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...