Saturday, March 14, 2026

ঘর বসেই করুন কোভিড টেস্ট, ছাড়পত্র দিল আইসিএমআর

Date:

Share post:

করোনার উপসর্গ! এবার আর করোনা পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে না। স্লট বুকিং-এরও প্রয়োজন নেই। ঘরে বসে নিজেই পরীক্ষা করে দেখতে পারেন আপনি কোভিড পজিটিভ না নেগেটিভ। অতিমারি পরিস্থিতিতে এই সুযোগ এনে দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকাল রিসার্চ(ICMR)। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টিং বা র‍্যাট কিটকে ছাড়পত্র দিয়েছে ওই সংস্থা। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের এই কিটের নাম কোভিসেল্ফটিএম।
করোনার দ্বিতীয় ঢেঊয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। করোনার পরীক্ষা করার জন্য রোগীদেরও ভিড় উপচে পড়ার মত। এদিকে রিপোর্ট আসতেও সময় লাগছে বেশ বেশি। তাই চটজলদি রিপোর্ট পেতে বড় পদক্ষেপ নিল আইসিএমআর। কীভাবে এই টেস্ট করা যাবে সেব্যাপারে বিস্তারিত নির্দেশ দিয়েছে এই সংস্থা। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, যাঁদের শরীরে কোভিডের লক্ষণ রয়েছে তাঁরা এই পরীক্ষা করতে পারবেন। ল্যাবরেটরির করোনা পরীক্ষায় কোভিড পজিটিভ এসেছে এ রকম ব্যক্তির সরাসরি সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরাও এই কিটের মাধ্যমে বাড়িতে বসে পরীক্ষা করাতে পারবেন। তবে নির্বিচারে যে কেউ যাতে এই কিটের মাধ্যমে পরীক্ষা না করে, সেই পরামর্শও দিয়েছে আইসিএমআর।

Advt

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...