Wednesday, March 25, 2026

পার্ক স্ট্রিটের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকল মন্ত্রী

Date:

Share post:

ফের অগ্নিকাণ্ড ঘটনা ঘটল পার্ক স্ট্রিটের একটি বহুতলে। বৃহস্পতিবার দুপুরে এপিজে স্কুলের পাশে একটি শাড়ির গোডাউনে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শনে যান দমকলমন্ত্রী সুজিত বসুও। কী থেকে এই আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিন দুপুর ২ টো নাগাদ পার্ক স্ট্রিটের ওই বহুতলের ৪ তলা থেকে ধোঁয়া লক্ষ্য করেন স্থানীয়রা। আতঙ্কিত বাসিন্দারা দমকলে খবর দিতেই ঘটনাস্থলে আসে দমকলের ১০ টি ইঞ্জিন। ধোঁয়ার দরুণ ৬৫ মিটার হাইড্রোলিক ল্যাডার লাগিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলবাহিনী। ধোঁয়ার কারণে সিড়ি বেয়ে ওপরে ওঠা সম্ভব ছিল না বলে জানান দমকলবাহিনীর এক কর্মী। তাঁদের অনুমান শট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

Advt

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...