Friday, April 3, 2026

কোভিড বিধি শিকেয় তুলে চারধাম যাত্রা, উত্তরাখণ্ড সরকারকে তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট

Date:

Share post:

কুম্ভ মেলার( Kumbh Mela ) থেকে শিক্ষা নিলোনা উত্তরাখণ্ড সরকার (Uttarakhand government)। দেশ জোড়া এই করোনা আবহের (Corona pandemic)মধ্যেই কোভিড বিধি (covid protocol) শিকেয় তুলে শুরু হয়ে গেল চারধাম যাত্রা(char dham Yatra)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World health organisation) এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (ICMR)বারবার সাবধান করেছে যে ভারতে করোনার সাংঘাতিক প্রজাতির স্ট্রেইন (new strain of coronavirus)ধর্মীয় সমাবেশ থেকেই ছড়িয়েছে। তা সত্ত্বেও সাবধান হওয়ার প্রয়োজন মনে করল না উত্তরাখণ্ড সরকার। তাই শুক্রবার হাইকোর্ট (Uttarakhand High court) তীব্র ভাষায় ভর্ৎসনা করলো উত্তরাখণ্ড সরকারকে। এদিন আদালত জানিয়ে দিল, যেভাবে করোনা (Coronavirus) অতিমারীর এই ভয়াবহ পরিস্থিতিতেও কুম্ভের পরে চারধাম যাত্রায় কোনওরকম কোভিড বিধি মানা হচ্ছে না তা অত্যন্ত লজ্জাজনক। হাইকোর্টের প্রধান বিচারপতি আরএস চৌহান ও বিচারপতি অলোক ভার্মাকে নিয়ে গঠিত বিশেষ বেঞ্চ রীতিমতো তিরস্কার করে উত্তরাখণ্ড সরকারকে। আদালত সাফ জানিয়ে দেয়, ‘‘যান, গিয়ে দেখে আসুন সেখানে কী হচ্ছে।’’ সম্প্রতি চারধামের মন্দিরগুলি খুলে দেওয়া হয়েছে । নিয়মিত পুজো প্রার্থনা চলছে সেখানে। প্রথমে বলা হয়েছিল মন্দিরগুলিতে কোভিড বিধি পুরোপুরি মেনে চলা হবে। কিন্তু অভিযোগ, সেখানে কোনরকম বিধি মানা হচ্ছে না । সামাজিক দূরত্ব কিংবা মাস্ক পরিধান কিছুই সেখানে মানা হচ্ছে না। যদিও পর্যটন সচিব দি‌লীপ জাওয়ালকারের দাবি, প্রতিটি মন্দিরেই নির্দিষ্ট সংখ্যক পর্যবেক্ষক রয়েছেন যাতে কোভিড বিধি মানা হয়। কিন্তু আদালত এদিন স্পষ্ট জানিয়ে দেয়, চারধামে প্রকৃত অর্থে কী হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি, ভিডিও উঠে আসছে । যা রাজ্য সরকারের এই দাবিকে কোনভাবেই সমর্থন করে না। এই প্রসঙ্গ তুলে এদিন আদালত জানায়, ‘‘কেন আমরা এভাবে আমাদের নিজেদেরই লজ্জিত করছি? আপনারা আদালতকে মূর্খ প্রমাণ করতেই পারেন। কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করতে পারেন না।’

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...