Monday, April 13, 2026

পুলিশের রিপোর্ট তলব কোর্টের, তদন্তের মুখে মিঠুন

Date:

Share post:

বিপাকে Mithun Chakraborty.

মানিকতলা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বাংলা সিটিজেন্স ফোরামের মৃত্যুঞ্জয় পাল। আইনজীবী অয়ন চক্রবর্তীর মাধ্যমে তাঁদের বক্তব্য ছিল: ভোটের প্রচারে সারা বাংলা ঘুরে ঘুরে মিঠুন বলেছেন- মারব এখানে লাশ পড়বে সকালে, এক ছোবলেই ছবি ইত্যাদি। এগুলি সাধারণ সিনেমার সংলাপ নয়। এগুলি সন্ত্রাস আর উত্তেজনায় প্ররোচনা। ফলে কোথাও সন্ত্রাস হয়ে থাকলে মিঠুনও দায়ী। তাঁকে গ্রেপ্তার করা হোক। এই সঙ্গে দিলীপ ঘোষেরও নাম ছিল।

শুক্রবার এসিজেএম শিয়ালদার এজলাসে আইনজীবী অয়ন চক্রবর্তী বিষয়টি নিয়ে সওয়াল করেন। সন্ত্রাস ছড়ানোর প্ররোচনার জন্য কড়া ব্যবস্থার দাবি জানান।

এরপর বিচারক এ বিষয়ে পুলিশের রিপোর্ট তলব করেন। পুলিশ এফ আই আর করেছে কি না জানতে চান। পুলিশের যথাযথ তদন্তে জোর দেন। মামলার পরবর্তী দিন ঠিক হয়েছে 1জুন। তার মধ্যে পুলিশকে রিপোর্ট দিতে হবে।

এর ফলে বিপদে পড়লেন ভোটের মুখে হঠাৎ বিজেপি বনে গিয়ে বড় বড় কথা বলা মিঠুন। সব দল ঘুরে তিনি এখন বিজেপিতে। পুলিশ সূত্রে খবর, তাঁর ভূমিকা নিয়ে তদন্ত হবে। তাঁকে জেরা করা হবে। সহযোগিতা না করলে ওয়ারেন্ট ইস্যুও হতে পারে।

Related articles

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...