Monday, April 13, 2026

তাণ্ডবের জন্য তৈরি হচ্ছে যশ, ঝড় সামলাতে প্রস্তুতি রাজ্যের

Date:

Share post:

যশ ( cyclone Yash) আসছেই। তবে তার শক্তি এবং তাণ্ডবের প্রাবল্য কতটা সে ব্যাপারে এখনও ১০০ শতাংশ নিশ্চিত হতে পারছেন না আবহাওয়া (weather office) দফতরের কর্তারা। তাই সম্ভাব্য সব রকম বিপদ আঁচ করেই জেলা প্রশাসন এবং কলকাতা পুরসভাকে (Kolkata corporation) আগাম সতর্কবার্তা দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief minister Mamata Banerjee) নির্দেশে যশের প্রতিমুহূর্তের গতি প্রকৃতির দিকে নজর রাখছে নবান্ন (nabanna)। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দুর্যোগ মোকাবিলায় কোমর বেঁধে নামতে প্রস্তুত নবান্ন সহ জেলা প্রশাসন। জেলা প্রশাসন বলছে, প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখ থেকে সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দিঘা, শঙ্করপুর, সুন্দরবন সর্বত্রই চলছে মাইকিং। সাইক্লোন সেন্টার গুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ত্রাণ শিবির গুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে। শিবিরে পর্যাপ্ত শুকনো খাবার , পলিথিন, পানীয় জল ওষুধ, শিশু খাদ্য, ওআরএস, জামা কাপড় মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

দেখে নেওয়া যাক যশ এর গতি প্রকৃতি :

 

২২ মে আন্দামান লাগোয়া পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে।

 

২৩ মে নিম্নচাপ ক্রমশ গভীর হবে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা।

 

২৪ মে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যশ।

 

২৫ মে যশ আরো শক্তি বাড়াবে। ধীরে ধীরে বাংলা ওড়িশা উপকূলের দিকে এগোবে।

 

২৬ মে বাংলা-ওড়িশা উপকূল ভূমিতে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে যশ।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...