Tuesday, March 31, 2026

লকডাউন না মানায় কিশোরকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Date:

Share post:

লকডাউন না মানায় এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকা ফাঁড়ির গোবরাঘাট এলাকার রশিদপুরের ঘটনা। অভিযোগকারী কিশোর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ির লোকজনকেও পুলিশ নিগ্রহ করেছে বলে অভিযোগ করা হয়েছে। চাঁচলের এসডিপিও অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। এলাকার বাসিন্দাদের দাবি, ওই কিশোরের বাবা শেখ বেলাল নৌকার মাঢির কাজ করেন। নৌকা ঘাটে রেখে ছেলেকে পাহারা দিতে বলে খেতে গিয়েছিলেন। সে সময়ে পুলিশ গিয়ে জামালকে মারধর করে লক আপে পুরে দেয় বলে অভিযোগ। পরে রাতে কিশোরটি বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। তার পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন তাঁরা। পুলিশের দাবি, মারধরের অভিযোগ ঠিক নয়।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...