Monday, April 6, 2026

মোদি সরকারের সৌজন্যে ফের মহার্ঘ পেট্রোল-ডিজেল! কলকাতায় কত দাম জানেন?

Date:

Share post:

ফের মহার্ঘ পেট্রোল-ডিজেল (Petrol-Disel)। করোনা (Corona) মহামারি আবহের মধ্যে মানুষের জীবন যখন দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক তখনই লাগাতার জ্বালানির দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। বিশেষ করে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটপর্ব মিটতেই এই দাম বৃদ্ধির খেলায় মেতেছে মোদি সরকার।

শুক্রবার মধ্যরাতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (Indian Oil Corporation) পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতায় (Kolkata) নতুন করে পেট্রোলের দাম বেড়েছে ১৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ২৯ পয়সা। ফলে আজ, শুক্রবার থেকে কলকাতায় পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৯৩ টাকা ১১ পয়সা। ডিজেলের দাম ৮৬ টাকা ৬৪ পয়সা।

একইভাবে রাজধানী দিল্লিতে লিটার পিছু নতুন দাম পেট্রোলের ৯৩ টাকা ০৪ পয়সা। ডিজেলের দাম ৮৩ টাকা ৮০ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইতে প্রায় ১০০ র দোরগোড়ায় পেট্রোলের দাম। লিটার পিছু দাম বেড়ে ৯৯ টাকা ৩২ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম ৯১ টাকা ০১ পয়সা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...