Saturday, April 4, 2026

আর্থিক সঙ্কটে স্বস্তির খবর! করোনাকালে ৯৯,১২২ কোটি টাকা দিয়ে কেন্দ্রকে সহায়তা RBI-এর

Date:

Share post:

করোনাকালে আর্থিক সঙ্কটে স্বস্তির খবর! ৯৯,১২২ কোটি টাকা দিয়ে কেন্দ্রীয় সরকারকে সহায়তা করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই-এর বোর্ড শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন আরবিআইয়ের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে লকডাউন এবং অন্যান্য বিধিনিষেধের কারণে অর্থনৈতিক ক্রিয়াকলাপ হ্রাস পাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার আর্থিক সঙ্কটের মুখোমুখি হচ্ছে। তবে আরবিআইয়ের এই সিদ্ধান্ত সরকারকে তহবিল জোগাড় করার ক্ষেত্রে সহায়তা করবে। কেন্দ্রকে সহায়তা করার সিদ্ধান্তটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ৫৮৯ তম বৈঠকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন-ভয়াবহ করোনা পরিস্থিতিতে মুর্শিদাবাদবাসীর সাহায্যার্থে প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মুকেশ কুমার জৈন, ডঃ মাইকেল দেবব্রত পাত্র, এম রাজেশ্বর রাও, টি রবিশঙ্কর সহ প্রমুখ।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...