Friday, June 26, 2026

গত ২ মাসে কর্ণাটকে করোনা আক্রান্ত প্রায় ৪০ হাজার শিশু!

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেক বেশি হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। দেশজুড়ে মারাত্মক আকার নিয়েছে করোনা। শিশুদের আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। যা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। কর্ণাটকের একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত বছর করোনা যখন দেশে এসেছিল সেই সময় থেকে এ বছরের মার্চ পর্যন্ত যত জন শিশু আক্রান্ত হয়েছে তার থেকে অনেক বেশি আক্রান্ত হয়েছে এই দু’মাসে।

আরও পড়ুন-ব্ল্যাক ফাঙ্গাসকে চিনুন, জেনে নিন কী করবেন, কী করবেন না

গত বছর করোনা মহামারি শুরুর সময় থেকে এবছর ১৮ মার্চ পর্যন্ত ২৭ হাজার ৮৪১ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছিল। ১৮ মার্চ থেকে ১৮ মে কর্ণাটকে সদ্যজাত থেকে ৯ বছর বয়সী ৩৯ হাজার ৮৪৬ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছে। অর্থাৎ গত ২ মাসে শিশুদের সংক্রমণ বেড়েছে ১৪৩ শতাংশ। ১৮ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত কর্ণাটকে ১০ থেকে ১৯ বছর বয়সী ১ লক্ষ ৫ হাজার ৪৪ জন কিশোর–কিশোরী করোনায় আক্রান্ত হয়েছে। ১৮ মার্চ পর্যন্ত কর্ণাটকে ৬৫ হাজার ৫৫১ জন কিশোর করোনায় আক্রান্ত হয়েছিল। গত দু’মাসে এই বয়সীদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে ১৬০ শতাংশ। ১৮ মার্চ পর্যন্ত কর্ণাটকে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে ২৮টি শিশু। এপ্রিল এবং মে মাসে মারা গিয়েছে ১৫ জন শিশু।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জন। অন্যদিকে এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে গিয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন রোগী।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...