Friday, June 26, 2026

আইপিএলের বাকি ম‍্যাচ আয়োজনের জন‍্য আরব আমিরশাহিকেই পছন্দ বিসিসিআইয়ের

Date:

Share post:

করোনার (corona) কারণে মাঝ পথেই বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল(ipl)। আইপিএল চলাকালীনই করোনায় আক্রান্ত হচ্ছিল একাধিক ক্রিকেটার। তাই সেই মুহূর্তে আইপিএল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই( bcci)। এরপরই প্রশ্ন উঠতে থাকে আইপিএলের বাকি ম‍্যাচ কবে এবং কোথাও হবে।

আইপিএলের বাকি ম‍্যাচ আয়োজনের জন‍্য ইতিমধ্যেই ইংল‍্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহি আগ্রহ দেখিয়েছে। তবে সূত্রের খবর, বোর্ডের এক অংশ চাইছে আইপিএলের বাকি ম‍্যাচ করা হক  সংযুক্ত আরব আমিরশাহিতেই। কারণ গতবছর করোনার কারণে আমিরশাহিতেই আইপিএল আয়োজন করেছিল বিসিসিআই। যা কার্যত সফল। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর -অক্টোবর মাসেই হতে পারে আইপিএলের ম‍্যাচ।

এই নিয়ে বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সিইও হেমঙ্গ আমিন এক সংবাদমাধ্যমে বলেন,” আইপিএলের বাকি ম‍্যাচ গুলোর জন‍্য সংযুক্ত আরব আমিরশাহি প্রথম পছন্দ। বৈঠকেও এই কথা বলব। সংযুক্ত আরব আমিরশাহিতে খরচ ও কম। এছাড়াও সেপ্টেম্বর-অক্টোবরে ইংল‍্যান্ডে বর্ষাকাল আসতে পারে। তাই সংযুক্ত আরব আমিরশাহি সবদিক থেকে ঠিক।

আরও পড়ুন:প‍্যাট্রিক প‍্যাটারসনকে সাহায্য করার আবেদন জানালেন অশ্বিন

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...