Friday, April 3, 2026

প্যারোলে ছাড়া পেল ধর্ষণে অভিযুক্ত ডেরা প্রধান গুরমিত রাম রহিম

Date:

Share post:

অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য ডেরা সাচা সওদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে (gurmit ram rahim singh) প্যারোলে মুক্তি দিল আদালত। স্বঘোষিত এই ধর্মগুরু নিজের দুই মহিলা শিষ্যাকে ধর্ষণ এবং এক সাংবাদিককে খুনের দায়ে ২০ বছরের জন্য এখন জেল খাটছে। এর মধ্যেই গত ১৭ মে প্যারোলের জন্য আবেদন করে রাম রহিম। হরিয়ানা রাজ্য পুলিশ তার আবেদন মঞ্জুর করেছে। শুক্রবার তাকে জেল থেকে ছাড়া হয়। তবে অশান্তি এড়াতে তার বিস্তারিত গতিবিধি গোপন রেখেছে প্রশাসন। রোহতকের সুনারিয়া জেল থেকে রাম রহিম গুরগাঁওতে নিজের মাকে দেখতে যায়। তার এই সফরে কড়া পুলিশ নিরাপত্তা ব্যবস্থা ছিল।

আরও পড়ুন-শুধুই বন্দিশালার ঠিকানা বদল, চার অভিযুক্তের পক্ষে আর কিছুই নেই

ভণ্ড গুরু রাম রহিমকে ২০১৭ সালের ২৫ অগাস্ট নিজেরই দুই শিষ্যাকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে আদালত। এই মামলায় মোট ২০ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের সাজা পেয়েছে ডেরা প্রধান। এরপর ২০১৯ সালে ১১ জানুয়ারি স্থানীয় এক সাংবাদিককে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয় রাম রহিমের। ডেরার ম্যানেজার রঞ্জিত সিংয়ের খুনের ঘটনাতেও আদালতে মামলা বিচারাধীন। প্যারোলে মুক্তির সময় রাম রহিমের হদিশ গোপন রাখা হয়েছে যাতে তার ভক্তরা জমায়েত না করতে পারে।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...