Wednesday, June 24, 2026

ঘূর্ণিঝড় ‘যশ’ সামলাতে পুরোদমে প্রস্তুত বিদ্যুৎ দফতর

Date:

Share post:

গতবার আমফানের দাপটে বেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। এবার সেই একই আতঙ্ক তৈরি করে রাজ্যে হানা দিতে চলেছে ঘূর্ণিঝড় যশ(super cyclone Yash)। তবে গত বারের থেকে শিক্ষা নিয়ে এবার পুরোদস্তুর তৈরি সরকার। প্রতিটি বিভাগ আলাদা আলাদা ভাবে ঝড় মোকাবিলার প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। এই তালিকায় রয়েছে বিদ্যুৎ দফতরও। গ্ৰাম থেকে শহর সমস্ত জায়গায় বিদ্যুৎ সরবরাহ(electric service) নিরবিচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

জানা গিয়েছে, আগামী ২৫ মে থেকে খোলা হবে বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম। যেখানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। যে ৬টি জেলায় ঝড়ের প্রকোপ সবচেয়ে বেশি পড়বে সেই দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বিধাননগরের বিডিওদের প্রত্যেকের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের ৬টি করে গ্যাং ২৫ মে দুপুর ১টা থেকে মোতায়েন থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলিতে ইতিমধ্যেই পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের খুঁটি, তার, ট্রান্সফর্মার সহ সমস্ত রকম প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি শনিবার থেকে বিদ্যুৎ দফতরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিদ্যুৎ দফতরের তরফে আরও জানানো হয়েছে স্থানীয় বিডিওদের অধীনে হাই টেনশনে তিনটি করে গ্যাং এবং লো টেনশনে আরো তিনটি করে গ্যাং পর্যাপ্ত পরিমাণ সামগ্রীসহ মজুত থাকবে।

আরও পড়ুন:তৃণমূল নেতার অসুস্থ স্ত্রীর পাশে ‘রেড ভল্যান্টিয়ার্স’ 

বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “গতবারের আমফান থেকে আমরা অনেক কিছু শিখেছি এবার যাতে সে রকম পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আগে থেকে উঠে পড়ে লাগা হয়েছে। আশা করছি সবকিছু দ্রুততার সঙ্গে মেরামত করতে পারব।” পাশাপাশি কলকাতা পুরসভার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে দুটি করে গ্যাং রাখা হবে। যেখানে থাকবে ৮ থেকে ৯জন করে কর্মী। পাশাপাশি গতবার ঝড়ের সময় লকডাউন থাকায় বহু কর্মী বাড়ি চলে গিয়েছিলেন অনেকে ছুটিতে ছিলেন, এবার অবশ্য সেই সমস্যাটা থাকছে না । গতবারের তুলনায় এবার আমাদের লোক বল দ্বিগুণ রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ সামগ্রীও মজুত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সবদিক থেকে প্রস্তুত রয়েছি আমরা।

Advt

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...