Saturday, May 30, 2026

তৃণমূল নেতার অসুস্থ স্ত্রীর পাশে ‘রেড ভল্যান্টিয়ার্স’ 

Date:

Share post:

ওরা ছুটছেন, ওরা মানছেন না কোনও বাধা। লক্ষ্য একটাই মানুষকে বাঁচাতে হবে। এলাকায় ওদের পরিচয় ‘রেড ভল্যান্টিয়ার্স’ ।কোনও করোনাক্রান্ত মানুষের সাহায্যের প্রয়োজন শুনলেই পৌঁছে যাচ্ছেন ওঁরা। বুধবার রাতেও তার ব্যতিক্রম হয়নি।
তবে এবার ওরা রাজনীতিকে দূরে সরিয়ে মানবতার মহান দৃষ্টান্ত স্থাপন করলেন ।

অক্সিজেন-সহ থার্মাল স্ক্যানার, অক্সিমিটার হাতে নিয়ে চার যুবক রাতের বেলায় পৌঁছালেন যুব তৃণমূলের নেতা সাধন দাসের স্ত্রীকে বাঁচাতে।
ওই তৃণমূল নেতা বর্তমানে রানাঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য।

স্থানীয়রা জানিয়েছেন, কামালপুর অঞ্চল যুব তৃণমূলের সভাপতি সাধন দাসের স্ত্রী স্বাতী দাস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বুধবার রাতে। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। খবর পাওয়া মাত্র, রেড ভল্যান্টিয়ার্স সংগঠনের সদস্যরা ধানতলা থানার কামালপুর এলাকায় ওই নেতার বাড়িতে চলে যান। তাঁরা অসুস্থ মহিলাকে অক্সিজেন দেওয়ার পর তিনি খানিকটা সুস্থ হন।  এরপর রানাঘাট মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করেন ওই চার যুবক।
তৃণমূল নেতা সাধনবাবু বলেছেন, “দেবদূতের মতো হাজির হয়ে ওঁরা আমার সমস্যাকে নিজের সমস্যা বলে মনে করে কাজ করতে শুরু করে দেন। ওঁরা যে ভাবে আমার স্ত্রীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা দেখে আমি অভিভূত ।

আর যারা এই অসাধ্য সাধন করে বেড়াচ্ছেন, তারা কী বলছেন? তাদের কথা আমাদের লক্ষ্য একটাই, মানুষকে বাঁচানো। সেখানে রাজনীতির রং আমাদের কাছে কোনও বিবেচনার মধ্যেই নেই।

Advt

Related articles

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...

রাজ্যে আসছে বিনিয়োগ! হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে...