Saturday, June 27, 2026

লাভলিকে অশালীন মেসেজ করে শ্রীঘরে বিজেপি কর্মী

Date:

Share post:

ফের প্রকাশ্যে এক বিজেপি (BJP) কর্মীর কুকীর্তি! অভিনেত্রী (Actress) তথা সোনারপুর দক্ষিণের (Sonarpur Dakshin) তৃণমূল (TMC) বিধায়ক (MLA) লাভলি মৈত্রকে (Lovely Moitra) অশালীন মেসেজ এবং ফোনে হুমকি দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। লাভলির অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি (BJP) কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বিজেপি কর্মীর নাম সৌমেন ঘোষাল৷ বর্ধমানের গলসির বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে আইটি অ্যাক্টে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

অভিযোগ, সম্প্রতি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে শুরুতে ফোন করে বিরক্ত করছিল অভিযুক্ত ওই বিজেপি কর্মী। বাধ্য হয়ে অভিযুক্তের নম্বর ব্লক করে দেন লাভলি।

কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি বিজেপি কর্মী সৌমেন ঘোষাল। অভিনেত্রীকে হোয়াটস অ্যাপে অশালীন মেসেজ (Indecent Message) করে বিরক্ত করতে থাকেন অভিযুক্ত। হোয়াটসঅ্যাপে ফোনও করতে থাকে সে। একটা সময় হুমকিও দেয় বলে অভিযোগ। এরপর লাভলি মৈত্র সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন৷

অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। ফোন নম্বর ট্র্যাক করে অভিযুক্তের নাম ঠিকানা পায় পুলিশ। জানা যায় বর্ধমানের গলতি থেকে এই কুকীর্তি করছিল সৌমেন ঘোষাল। এলাকায় সে বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত। শুক্রবার রাতে অভিযুক্ত সৌমেন ঘোষালকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন:শক্তি বাড়াচ্ছে ‘যশ’, ছুটি বাতিল পুরসভা, বিদ্যুৎ দফতরের কর্মীদের, সাইক্লোন মোকাবিলায় কতটা তৈরি বাংলা?

Advt

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...