Friday, June 26, 2026

ডিএলএফ ঘুষ মামলায় লালুপ্রসাদ যাদবকে ক্লিনচিট দিল সিবিআই

Date:

Share post:

ডিএলএফ ঘুষ মামলায় ( DLF scam case) বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী (ex Chief minister and ex railway minister Lalu Prasad Yadav)আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে ক্লিনচিট দিয়েছে সিবিআই (CBI)। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই ৩ বছরের বেশি জেল খেটেছেন লালু। গত এপ্রিলেই জামিনে ছাড়া পেয়েছেন তিনি। নয়াদিল্লি রেল স্টেশনকে (for remodeling of New Delhi rate) নতুন করে সাজানোর জন্য কয়েকটি বেসরকারি সংস্থার থেকে দরপত্র চাওয়া হয়েছিল। অভিযোগ ডিএলএফ গ্রুপ বরাত পাওয়ার জন্য প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে ঘুষ দিয়েছিল। ২০০৭ সালে দক্ষিণ দিল্লিতে ৫ কোটি টাকা দিয়ে নিউ ফ্রেন্ড কলোনিতে একটি সম্পত্তি কিনেছিল এবি এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড। সেই প্রকল্পে বড় অঙ্কের টাকা দিয়েছিল ডিএলএফ। কিন্তু সেই সম্পত্তির আসল দাম ছিল ৩০ কোটি টাকা। এরপর ওই সম্পত্তি ২০১১ সালে লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব ও তাঁর পরিবারের সদস্যরা মাত্র ৪ লক্ষ টাকা শেয়ার লেনদেনের মাধ্যমে কিনে নেন। ২০১৮ সালে ডিএলএফ গ্রুপ মামলার তদন্ত শুরু হয়েছিল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...