Friday, June 26, 2026

Cyclone YAAS : কোথায় ভারী থেকে অতিভারী বৃষ্টি? কবে আছড়ে পড়বে যশ?

Date:

Share post:

মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গেই আছড়ে পড়তে চলেছে যশ। আলিপুর আবহাওয়া আধিকারিকদের মতে, খানিকটা গত বছরের আমফানের স্মৃতি উস্কে দেবে যশ। সেই কারণে রাজ্য প্রশাসন একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। যশ মোকাবিলায় সমস্তরকম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। করোনার বাড়বাড়ন্তে যশ’কে দোসর বলে মনে করছে রাজ্য প্রশাসন। ২২ মে অর্থাৎ আজই পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে ২৪ মে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবার বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ‘যশ’।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়তে চলেছে ‘ যশ’, পূর্বাভাস মৌসম ভবনের

  • জৈষ্ঠের গরমে নাজেহাল রাজ্যবাসী। এই পরিস্থিতিতে কবে থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা জানিয়ছেন, ঘূর্ণিঝড় যশের প্রভাবে রাজ্যে ২৫ মে অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে সময় যত এগোবে বাড়বে বৃষ্টির পরিমাণ। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

  • কবে আছড়ে পড়বে যশ?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ তারিখ অর্থাৎ আগামী বুধবার দিঘা এবং পারাদ্বীপের মাঝে কোনও একটি জায়গায় আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় যশের। সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। এছাড়া যশের প্রভাব পড়বে সুন্দরবন, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতাতে। তবে যশ আমফানের মতো কলকাতায় তেমন তাণ্ডব চালাবে না। ২৩-২৪ তারিখ থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...